Dhaka ০৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রৌমারীতে দেড় লাখ টাকাসহ ১৪ জুয়াড়ি গ্রেপ্তার অবৈধভাবে রাসায়নিক সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা আমেরিকায় গ্রিন কার্ডের নিয়মে বড় পরিবর্তন: চাকরি থাকলেও যাচাই হবে সামগ্রিক আর্থিক অবস্থা গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ নটর ডেম কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের গ্রীন ফিল্ড কলেজের অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ সাঘাটায় বসতবাড়িতে ৪ হাজার ৬০০ চারা বিতরণ পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার যুবক, হাসপাতালে ভর্তি সুন্দরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে চিকিৎসাধীন ৪ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ও সভাপতির বক্তব্য

গোবিন্দগঞ্জে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০১:৪১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • ১৪৮ Time View
গোবিন্দগঞ্জ প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী।  এসময় একজন কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার  মধ্যরাতে উপজেলার কোচাশহর ইউনিয়নের দক্ষিণ শোলাগাড়ী গ্রামে সেনাবাহিনী ও পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্রসহ তাকে আটক করা হয়।
আটককৃত শামীম শেখ  কোচাশহর ইউনিয়নের দক্ষিণ শোলাগাড়ী গ্রামের বাসিন্দা আমিরুল ইসলামের ছেলে।
এসময় ২২টি হাসুয়া, ৪টি ছুরি, ২টি রামদা, ৩টি ছোরা, ১৮ পিস বুপ্রিনরফিন ইঞ্জেকশন, ৬ পুরিয়া হেরোইন, ইয়াবা গুড়া ও ফয়েল পেপার, ৬টি মোবাইল ফোন ও ২টি সিসি ক্যামেরা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম। তিনি জানান শামীম শেখ দীর্ঘদিন থেকে মাদকের কারবার করে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এঘটনায় থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রৌমারীতে দেড় লাখ টাকাসহ ১৪ জুয়াড়ি গ্রেপ্তার

গোবিন্দগঞ্জে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার

Update Time : ০১:৪১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫