
গোবিন্দগঞ্জ সংবাদদাতাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের বৈরাগীহাট পুলিশ ফাঁড়ির পাশে গভীর রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ১০ জুয়াড়িকে আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ২টার দিকে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয় পুলিশ সদস্যরাও অংশ নেন।
অভিযানকালে ঘটনাস্থল থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম, নগদ ১৫ হাজার ৫শত ২৪ টাকা, ১০টি মোবাইল ফোন ও পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জুয়া ও মাদকের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান নিয়মিত চলবে।

Reporter Name 

























