Dhaka ০১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন  যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন মৃত্যুর ৭৫ দিন পর কবর থেকে মরদেহ উত্তোলন স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিক্ষোভে অবরুদ্ধ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান পূর্ব শত্রুতার জেরে যুবককে কাঁচ দিয়ে আঘাত, থানায় মামলা চিলমারীর এক ইউনিয়নেই প্রায় কোটি টাকা লোপাট: ইউএনও’র কাছে এলাকাবাসীর অভিযোগ কারখানার রাস্তা বন্ধ করে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে নারী ও শিশু কল্যাণ সংস্থার নিন্দা সুন্দরগঞ্জে ক্লাস ফেলে সমাবেশ-মানববন্ধন, দিনভর প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ গাইবান্ধায় আরসিসি সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন

গোবিন্দগঞ্জে সাঁওতালদের জীবনমান উন্নয়নে শুকর বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৫:০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ১১৩ Time View

প্রতিনিধি গাইবান্ধা:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাঁওতাল পল্লীতে দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নে বিনামূল্যে শুকর বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলার কামদিয়া ইউনিয়নের চাঙ্গুরা গ্রামে সুবিধাবঞ্চিত ২০টি সাঁওতাল পরিবারের মাঝে এসব শুকর বিতরণ করা হয়।

স্বেচ্ছাসেবী সংস্থা ‘অবলম্বন’-এর আয়োজনে এবং ঢাকার উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিডাব্লিউসিসিআই)-এর সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়। ‘এমপাওয়ারিং উইমেন উইথ স্কিল প্রমোটিং আর্টিশনাল ডাইভারসিটি এনহ্যান্সিং লাইভলিহুড’ প্রকল্পের আওতায় পিছিয়ে পড়া সাঁওতাল জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে এই সহায়তা প্রদান করা হয়।

শুকর বিতরণকালে বক্তব্য দেন অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, প্রজেক্ট অফিসার রেশমা পারভিন, অবলম্বনের কর্মী মৌসুমী আকতার, শিক্ষক আহাদুজ্জামান রিমু, আদিবাসী নেত্রী সাবিনা টুডু, ললিতা মুর্মু, অঞ্জনা সরেন প্রমুখ।

বক্তারা বলেন, সাঁওতালদের অর্থনৈতিক সংকটের মূল কারণ হলো ভূমি বেদখল, আধুনিক কৃষি প্রযুক্তির অভাব, বনভূমি ধ্বংস এবং শিক্ষা ও উদ্যোগে পিছিয়ে থাকা। মহাজনদের ঋণ, ভূমিহীনতা, চিকিৎসা ও শিক্ষায় অনগ্রসরতা এবং প্রচলিত জীবনধারার পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে না পারায় তারা চরম দারিদ্র্য ও প্রান্তিকতার শিকার হচ্ছেন। শুকর পালনের মধ্য দিয়ে সাঁওতালদের জীবনমানের কিছুটা উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন 

গোবিন্দগঞ্জে সাঁওতালদের জীবনমান উন্নয়নে শুকর বিতরণ

Update Time : ০৫:০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬