Dhaka ০৭:০৪ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেয়া হয়েছে ৬০ হাজার মানুষকে, পুড়ে গেছে ৬শ’ স্থাপনা বালাসীঘাটে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে সমাবেশ: ২ দফা কর্মসূচি ঘোষণা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ রৌমারীতে বিজিবির অভিযানে প্রায় ২ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১ বাড়ির আঙিনায় ১২ ফুট উচ্চতার গাঁজা গাছ, গ্রেপ্তার ১ হাসতে চায় রিহান, বাঁচতে চায় আরেকটু ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত অন্তত ২০ রৌমারীতে বিজিবির অভিযানে ১,৯৭৫ পিস ইয়াবাসহ আটক ১ মা আমি বেঁচে আছি: ইউক্রেনের বন্দী শিবির থেকে ভেসে এলে গাইবান্ধার রিমেলের কণ্ঠ পীরগঞ্জে পৃথক বজ্রপাতে ৩ জনের মৃত্যু

ঘোড়াঘাটে বর্ণাঢ্য আয়োজনে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু

  • Reporter Name
  • Update Time : ০৭:২০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৬৩ Time View

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে  শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলার বুলাকীপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী মোজাম বিনোদন পার্কে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

মেলার প্রথম দিনেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে মুখরিত হয়ে ওঠে পুরো পার্ক এলাকা। প্রচণ্ড গরম উপেক্ষা করেও শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

মেলায় আগতদের বিনোদনের জন্য রয়েছে রোমাঞ্চকর রাইড: নাগরদোলা, দোলনা এবং ড্রাগন রেল। জলাশয়ে রয়েছে স্পিডবোট ও নৌকাভ্রমণের বিশেষ ব্যবস্থা।

দর্শনার্থীরা জানান, আধুনিকতার ভিড়ে গ্রামবাংলার চিরচেনা মেলার আমেজ এখন বিলুপ্তপ্রায়। তবে মোজাম বিনোদন পার্কের এই আয়োজন তাদের শৈশবের স্মৃতি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি পরিবারের সাথে আনন্দ উপভোগের একটি চমৎকার ক্ষেত্র তৈরি করেছে।

মেলার আয়োজক মাশরাফি হাসান সোহান জানান, স্থানীয় মানুষের জন্য নিরাপদ ও আনন্দঘন একটি পরিবেশ নিশ্চিত করতেই আমরা এই বৈশাখী মেলার আয়োজন করেছি। দর্শনার্থীদের নিরাপত্তা এবং সার্বিক ব্যবস্থাপনার দিকে আমাদের কড়া নজর রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, মেলা চলাকালীন প্রতিদিন সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত পার্ক ও মেলা প্রাঙ্গণ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেয়া হয়েছে ৬০ হাজার মানুষকে, পুড়ে গেছে ৬শ’ স্থাপনা

ঘোড়াঘাটে বর্ণাঢ্য আয়োজনে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু

Update Time : ০৭:২০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬