Dhaka ০৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিক্ষোভে অবরুদ্ধ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান পূর্ব শত্রুতার জেরে যুবককে কাঁচ দিয়ে আঘাত, থানায় মামলা চিলমারীর এক ইউনিয়নেই প্রায় কোটি টাকা লোপাট: ইউএনও’র কাছে এলাকাবাসীর অভিযোগ কারখানার রাস্তা বন্ধ করে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে নারী ও শিশু কল্যাণ সংস্থার নিন্দা সুন্দরগঞ্জে ক্লাস ফেলে সমাবেশ-মানববন্ধন, দিনভর প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ গাইবান্ধায় আরসিসি সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন সাপের দংশনে সাপুড়ের মৃত্যু চালের বাজারে অস্থিরতা: নওগাঁর দুই অটো রাইস মিলে ভোক্তার অভিযান ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেয়া হয়েছে ৬০ হাজার মানুষকে, পুড়ে গেছে ৬শ’ স্থাপনা

ঘোড়াঘাটে বিনোদন পার্কের মালিক, খদ্দের পতিতাসহ ৫ জনের কারাদন্ড

  • Reporter Name
  • Update Time : ০৫:২১:২১ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
  • ১৫৪৯ Time View

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে বহুল আলোচিত কথিত মোজাম বিনোদন পার্ক থেকে পার্কের মালিক মোজাম্মেল হক মোজাম ও ২ খদ্দের পতিতা সহ ৫ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড প্রদান করা হয়েছে।

শনিবার (১০ জুন) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদুল হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জনকে কারাদন্ড প্রদান করেন। এর আগে বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোখলেছুর রহমানের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান সহ ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হাসান কবির সঙ্গীয় ফোর্সসহ কথিত এ বিনোদন পার্কে এক অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।

দন্ডপ্রাপ্তরা হলেন, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কলমদারপুর গ্রামের মজমুল হকের ছেলে সিদ্দিকুল রহমান (২৫) ও গাইবান্ধার পলাশবাড়ী সদর উপজেলার শফিকুল ইসলামের ছেলে সামিউল ইসলাম (১৯),  এবং ২ পতিতা খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বেলছুড়ি গ্রামের মৃত- জামাল মিয়ার মেয়ে ময়না বেগম (২৩) ও বগুড়া সদর উপজেলার বুলু সরকারের মেয়ে সোমা খাতুন (২১)। এছাড়া অপরদন্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, কথিত বিনোদন পার্কের মালিক মোজাম্মেল হক মোজাম। এ সময় আদালতে পার্কের মালিক মোজামকে ৩ মাস ও খদ্দের পতিতাসহ ৪ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ নিয়ে ১ সপ্তাহের মধ্যে এ পার্ক থেকে ৮ জন পতিতা ও ১১ জন খদ্দেরকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে স্থানীয় সাবেক ইউপি সদস্য, সমাজ সেবক মাহমুদুল হক দাবী করেন, অতিদ্রæত জেলা প্রশাসক মহোদয় যদি এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে পার্কের নামে এটি পতিতালয় হিসেবে প্রতিষ্ঠিত রূপ নিবে।
১নং ইউপি চেয়ারম্যান সদের আলী খন্দকার জানান, বিনোদন পার্কের নামে এই পার্কে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে পতিতা নিয়ে এসে পার্কের মালিক মোজাম্মেল হক বিনোদন পার্কের পরিবর্তে একটি পতিতালয় খুলে বসেছে। অতিসত্বর এ পার্কটি নিষিদ্ধ ঘোষণা না করা হলে এলাকাসহ আশেপাশের যুব সমাজ ধ্বংসের মুখে পতিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিক্ষোভে অবরুদ্ধ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান

ঘোড়াঘাটে বিনোদন পার্কের মালিক, খদ্দের পতিতাসহ ৫ জনের কারাদন্ড

Update Time : ০৫:২১:২১ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩