Dhaka ০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গন নদী থেকে বালু উত্তোলন, ইজারাদারকে ১ লাখ টাকা জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০৪:২০:৩০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ১০৭ Time View

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ): ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কোষারাণীগঞ্জ ইউনিয়নে টাঙ্গন নদীর নির্ধারিত সীমানার বাইরে থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ইজারাদারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১১ মে) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এন. এম. ইশফাকুল কবীর।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট ইজারাদার মোশারফ নির্ধারিত বালু মহালের পরিবর্তে অন্য স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। এতে নদীভাঙন, ফসলি জমি ও বসতবাড়ির ক্ষতির আশঙ্কার পাশাপাশি পরিবেশ ও সরকারি সম্পদের ঝুঁকি তৈরি হয়। বিষয়টি প্রশাসনের নজরে এলে অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) এন. এম. ইশফাকুল কবীর ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ (সংশোধিত ২০১১) অনুযায়ী সংশ্লিষ্ট ইজারাদার মোশারফকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়, সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

টাঙ্গন নদী থেকে বালু উত্তোলন, ইজারাদারকে ১ লাখ টাকা জরিমানা

Update Time : ০৪:২০:৩০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬