Dhaka ০২:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল? গোবিন্দগঞ্জে এক মানসিক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জ্যৈষ্ঠের দাবদাহে পুড়ছে দেশ, জুনে ২-৩ দফা তাপপ্রবাহের আভাস মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের মুক্তিযুদ্ধের সময় নিখোঁজ বাবা: ৫৪ বছর পর বাংলাদেশে জন্মভিটার সন্ধান পেল পাকিস্তানে বেড়ে ওঠা ছেলে

ঠাকুরগাঁওয়ে জনপ্রিয় হয়ে উঠছে ভলিবল খেলা 

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৫২ Time View
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার ঐতিহ্যবাহী রুহিয়া প্রগতি সংঘ মাঠে এখন প্রতিদিন বিকেল হলেই জমে ওঠে ভলিবল খেলা।
বিভিন্ন বয়সের খেলোয়াড়রা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন এই খেলায়। স্থানীয় কিশোর ও তরুণদের পাশাপাশি অভিজ্ঞ খেলোয়াড়দের উপস্থিতিতে মাঠটি যেন আবার ফিরে পেয়েছে তার পুরোনো প্রাণচাঞ্চল্য।
অ্যাডভোকেট সাইমুম পারভেজ ও আব্দুল জলিল জানান, কয়েক বছর আগেও এলাকায় এ খেলার প্রচলন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু কিছু ক্রীড়াপ্রেমী তরুণের উদ্যোগে আবারও নিয়মিত ভলিবল খেলা শুরু হয়। এখন প্রতিদিন বিকেলে দর্শকদের ভিড়ও লক্ষ করা যায় মাঠের চারপাশে।
খেলোয়াড়দের মতে, ভলিবল শুধু একটি খেলা নয়, এটি শরীরচর্চার পাশাপাশি সামাজিক বন্ধনও দৃঢ় করে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণরা মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকতে পারছে বলেও মনে করেন তারা।
এ বিষয়ে প্রগতি সংঘ ক্লাবের সভাপতি আনসারুল হক বলেন, “গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো টিকিয়ে রাখতে এমন উদ্যোগ আরও বেশি প্রয়োজন। রুহিয়ার এই ভলিবল খেলা অন্য এলাকাগুলোর জন্যও অনুপ্রেরণা হতে পারে।”
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে জনপ্রিয় হয়ে উঠছে ভলিবল খেলা 

Update Time : ০৬:৫৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬