Dhaka ০৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মহাতারকার বিদায়ী ম্যাচর জার্সি উন্মোচন রোহিঙ্গা ও বিদেশীদের নামে ভুয়া জন্ম সনদ বিক্রির অভিযোগ দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, থানায় মামলা দায়ের বাসের চাকায় পিষ্ট হয়ে চার্জারভ্যান চালক নিহত পথরোধ করে ছিনতাই, দুই ডাকাত গ্রেপ্তার জ্বালানি তেলের দাম বৃদ্ধি: পরিবহন ভাড়া ও নিত্যপণ্যের দামে নতুন চাপের আশঙ্কা ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা অনিশ্চয়তার অবসান: নওগাঁয় এমপি ধলুর অর্থায়নে পাকা ঘর পেল দুই অসহায় পরিবার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলাওয়ারের মনোনয়ন সংগ্রহ মেধা ও স্বপ্নের পাশে গাইবান্ধায় শিক্ষাবৃত্তি ও কৃতী সংবর্ধনা অনুষ্ঠিত

তেল সংকটের অজুহাতে রৌমারীতে ফিলিং স্টেশন বন্ধ, দুর্ভোগে কৃষক ও চালকরা

  • সুখ বাদশা
  • Update Time : ০৯:৩০:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ২০১ Time View

Exif_JPEG_420

কুড়িগ্রামের রৌমারীতে জ্বালানি তেলের সংকটের অজুহাতে বন্ধ করে দেয়া হয়েছে ব্রহ্মপুত্র ফিলিং স্টেশন। এতে বোরো মৌসুমে জমিতে সেচ দেওয়া এবং যানবাহন চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষক ও সাধারণ মানুষ।

কৃষক, যানবাহন চালকসহ বিভিন্ন সূত্রে জানা গেছে, ব্রহ্মপুত্র ফিলিং স্টেশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মধ্যপ্রাচ্যের বৈশ্বিক অস্থিরতার সুযোগ নিয়ে অধিক মুনাফার আশায় কৃত্রিম সংকট সৃষ্টি করে জ্বালানি তেল মজুত করে রেখেছে এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে। এর ফলে এলাকায় জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে।

ফিলিং স্টেশনের সামনে রশি টানিয়ে একটি নোটিশে জানানো হয়েছে, ‘তেল নেই। আগামী শুক্রবার বা শনিবারের মধ্যে তেল এলে তা বিতরণ করা হবে।’

স্থানীয়দের অভিযোগ, বেশ কিছু ফিলিং স্টেশনে জ্বালানি তেল মজুদ থাকলেও তা খোলা বাজারে সরবরাহ না করে বেশি দামে বিক্রির জন্য অপেক্ষা করা হচ্ছে।

এ বিষয়ে ব্রহ্মপুত্র ফিলিং স্টেশনের তত্ত্বাবধায়ক আবুল হাশেম মাস্টার বলেন, “বর্তমানে জ্বালানি সংকটের কারণে উপজেলার পরিবহন ব্যবস্থা ও কৃষকদের দৈনন্দিন কাজে ব্যাপক প্রভাব পড়ছে। দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন। গত ৭ মার্চ যমুনা ডিপো থেকে ৯ হাজার লিটার ডিজেল ও অকটেন পেয়েছিলাম। তবে গত ১০ মার্চ সন্ধ্যার মধ্যে আমাদের পাম্পে পেট্রোল, অকটেন ও ডিজেল সম্পূর্ণ শেষ হয়ে যায়। এ কারণে ফিলিং স্টেশন বন্ধ রাখতে হয়েছে। আশা করছি আগামী শুক্রবার বা শনিবার তেল এলে বিতরণ শুরু করা হবে।”

এ বিষয়ে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে অল্প কিছু তেল রয়েছে বলে দেখা গেছে। কেউ যদি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মহাতারকার বিদায়ী ম্যাচর জার্সি উন্মোচন

তেল সংকটের অজুহাতে রৌমারীতে ফিলিং স্টেশন বন্ধ, দুর্ভোগে কৃষক ও চালকরা

Update Time : ০৯:৩০:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬