Dhaka ০৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নওগাঁর পাহাড়পুরে চীনা পর্যটককে হেনস্তা: টিকটকার ‘হিরো নানা’ আটক বামনডাঙ্গায় রাতের আঁধারে সিন্ডিকেটের ধান সংগ্রহ: ক্ষুব্ধ স্থানীয় কৃষকেরা আর্জেন্টিনাকে হারাতে দরকার নিখুঁত ও সাহসী ফুটবল’: হুঙ্কার অস্ট্রিয়া কোচের মহিমাগঞ্জে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত গাইবান্ধায় নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ সদস্যদের এআই প্রযুক্তির প্রশিক্ষণ শুরু ছাত্রশিবিরের নেতা সাইফুল্লা হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল সমাবেশ সাঘাটায় স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্বে ছাত্রশিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা, আহত ১ চা দিবসে গুণগতমানে শ্রেষ্ঠত্বের পদক পেল ‘মধুপুর চা বাগান’ দারিয়াপুরে বৃক্ষরোপন, ফলদ চারা বিতরণ ও ফল উৎসব অনুষ্ঠিত ১০ লাখে বিক্রি হলেন রুশ সেনাবাহিনীর কাছে: যুদ্ধশিবির থেকে বাংলাদেশি যুবকের বাঁচার আকুতি

দারিয়াপুরে বৃক্ষরোপন, ফলদ চারা বিতরণ ও ফল উৎসব অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০১:৩৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ৩৫ Time View

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশীয় ফলের ঐতিহ্য নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার লক্ষ্যে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে বৃক্ষরোপণ, বৃক্ষ বিতরণ ও মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) সন্ধ্যায় সম্প্রীতি দারিয়াপুর এ অনুষ্ঠানের আয়োজন করে। ফল উৎসবের আগে দারিয়াপুরের বিভিন্ন জায়গায়  বৃক্ষরোপণ ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়। উৎসবের স্লোগান ছিল ‘সবুজ বাঁচাও, এই নাও গাছের চারা: প্রকৃতি রক্ষা করো বৃক্ষরোপন দ্বারা’। পাশাপাশি দেশীয় মৌসুমী ফলের প্রদর্শনী ও আপ্যায়নের মাধ্যমে দেশীয় ফলের পুষ্টিগুণ, গুরুত্ব এবং পরিবেশবান্ধব জীবনযাপনের বার্তা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজসেবক ও পরিবেশবিদ প্রকৌশলী শামীম প্রামাণিক বাদল, প্রধান শিক্ষক ওয়াসিউল হাবীব, নাট্যজন আলমগীর কবির বাদল, জুলফিকার চঞ্চল, গাইবান্ধা সুরবানী সংসদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বাবু, সাংস্কৃতিক কর্মী শহিদুল ইসলাম প্রমুখ। উ’সবে প্রকৌশলী, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, নাট্যজন, রাজনীতিক, শিল্পী, বাউল, ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

অনুষ্ঠানের শেষাংশে উদয় শংকর  নৃত্যায়তনের শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নওগাঁর পাহাড়পুরে চীনা পর্যটককে হেনস্তা: টিকটকার ‘হিরো নানা’ আটক

দারিয়াপুরে বৃক্ষরোপন, ফলদ চারা বিতরণ ও ফল উৎসব অনুষ্ঠিত

Update Time : ০১:৩৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬