
নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশে জামায়াত-শিবিরের হামলার প্রতিবাদে
সমাবেশ করেছে গাইবান্ধা জেলা বিএনপি।
বুধবার (১ জুলাই) গাইবান্ধা জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
গাইবান্ধা জেলা বিএনপির সহ-ভাপতি ও পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান মকছুদ, সাদুল্লাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হাসান, জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুটটু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল সরকার খোকন, জেলা ছাত্রদলের আহবায়ক সাহিদুজ্জামান সরকার শাহীন ও সদস্য সচিব ওয়ালিদ শাকিল প্রমুখ।
বক্তারা পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিল্লাত সরকার মিলন, পলাশবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম রেজার উপর জামায়াত–শিবিরের হামলার প্রতিবাদ জানান।

Reporter Name 
















