Dhaka ০১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকীতে ভাওয়াইয়া আসর: ও মোর কালারে কালা পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা জিডি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, অভিযুক্ত প্রশিক্ষক পলাতক তরুণদের সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা

পলাশবাড়ীতে গৃহবধূ সম্পা হত্যায় জড়িত আসামীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৮:০৭:১০ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • ২৯৮ Time View

পলাশবাড়ী সংবাদদাতাঃ গাইবান্ধার পলাশবাড়ীতে যৌতুকের চাপে গৃহবধু সম্পা আক্তারকে (২৩) বেদম মারপিটসহ শ্বাসরুদ্ধ করে নির্মমভাবে হত্যা করে মুখে কীটনাশক ঢেলে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার সাথে জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত শাস্তির দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রোববার (২০ জুলাই) বিকেলে অত্রালাকাবাসীর উদ্যোগে পৌরশহরে একটি বিক্ষোভ মিছিলসহ এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা সম্পা হত্যার সাথে জড়িত খুনিদের ফাঁসির দাবী করেন। এসময় শম্পার পিত্রালয়ের পরিবার-পরিজন এবং আত্মীয়-স্বজনরা বক্তব্য রাখেন।
এব্যাপারে থানায় একটি হত্যা মামলা হলেও চিহ্নিত আসামী গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী এ বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করেন। পরে বিক্ষোভকারী থানায় পৌঁছে থানা অফিসার ইনচার্জকে বিষয়টি অবগত করেন। এসময় তিনি দ্রুত আসামীদের গ্রেফতারের আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য; গত ১৩ জুলাই পলাশবাড়ী পৌরশহরের শিমুলিয়া গ্রামের এক সন্তানের জননী গৃহবধূ সম্পা আক্তারকে যৌতুকের কারণে হত্যা করে বলে জানা যায়। তবে ওই গৃহবধু আত্মহত্যা করেছে না হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করা হচ্ছে এ নিয়ে এলাকায় নানামুখি গুঞ্জনসহ মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নিহত সম্পা উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কাতুলী গ্রামের ইসলাম মিয়ার মেয়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

পলাশবাড়ীতে গৃহবধূ সম্পা হত্যায় জড়িত আসামীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

Update Time : ০৮:০৭:১০ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫