
পলাশবাড়ী সংবাদদাতাঃ সামাজিক যোগাযোগ মাধ্যম যুগের আসাদুজ্জামান রুবেল ফেসবুক আইডিতে একটি অসহায় পরিবার সহযোগীতা চেয়ে আকুতি জানান,
খবরটি নজরে আসে মনোহরপুর সমাজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব সাজ্জাদ হোসেন ব্যাপারীর।
পরে প্রতিবেদকের সাথে যোগাযোগ করে শারীরিক প্রতিবন্ধী রমেন্দ্রনাথ পরিবারকে একটি হুইলচেয়ার দেওয়ার প্রতিশ্রুতি দেন।সেই প্রতিশ্রুতি অনুযায়ী রবিবার বিকালে প্রতিবন্ধী রমেন্দ্রনাথ পরিবারের মাঝে হুইলচেয়ার টি পৌঁছে দেওয়া হয়।এসময় উপস্থিত ছিলেন,উক্ত সংগঠনের কোষাধ্যক্ষ কাজী আমজাদ হোসেন বিপুল, সাংবাদিক আসাদুজ্জামান রুবেল,এসময় এলাকার সোরাব হোসেন,বলেন এই অসহায় শারীরিক প্রতিবন্ধী রমেন্দ্রনাথের পাশে দাড়ানো অনেক ভাগ্যের ব্যাপার।যারা সমাজের অসহায় মানুষের কষ্ট বোঝেন এবং সহযোগীতার হাত বাড়িয়ে দেন তাদের কে আল্লাহ পাক মঙ্গল করবেন।প্রতিবন্ধী রমেন্দ্রনাথের পরিবার কান্নাজড়িত কন্ঠে বলেন,আমরা অনেক চেষ্টা করেছি একটি হুইলচেয়ার কিনে দেওয়ার কিন্তু পাইনি। যারা চেয়ারটা দিল তার পরিবারের জন্য দোয়া করি।
হুইলচেয়ার পেয়ে পরিবারটি মনোহরপুর সমাজ উন্নয়ন সংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Reporter Name 

























