Dhaka ০২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় দীঘিতে গোসলে নেমে তিন বন্ধুর তর্ক, এক কিশোরকে চুবিয়ে হত্যার অভিযোগ জিইউকের ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি: আনন্দলোক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ জিইউকের ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি: আনন্দলোক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ গাইবান্ধায় সামাজিক সংগঠন ‘হৃদয়ে চরাঞ্চল’-এর সূচনা সভা অনুষ্ঠিত পলাশবাড়িতে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রের মহড়া, এলাকায় থমথমে অবস্থা অবশেষে সত্যি হলো গুঞ্জন, শাকিবের সেই নীতিই মেনেছিলেন বুবলী বিশ্বকাপ ফুটবল সরাসরি দেখাবে বিটিভি বিশেষ অসহায় নারীর জমিসহ বাড়ি দখলের অভিযোগ, থানায় মেলেনি প্রতিকার গাইবান্ধায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জে বিষাক্ত মদপানে যুবকের মৃত্যু, অসুস্থ ২

বিশ্বকাপ ফুটবল সরাসরি দেখাবে বিটিভি বিশেষ

  • Reporter Name
  • Update Time : ১২:৩১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ৭৪ Time View

ডেস্ক রিপোর্ট:

আসন্ন বিশ্বকাপ ফুটবল খেলা সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। আজ মঙ্গলবার (০৯ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে।

আগামী ১১ জুন পর্দা উঠছে বৈশ্বিক ফুটবলের সবচেয়ে বড় ও জমকালো এই আসরের। বাংলাদেশে এবারের বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব প্রথমে পেয়েছিল সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক পিটিই লিমিটেড। নিয়ম অনুযায়ী, বাংলাদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে তাদের কাছ থেকে সাব-লাইসেন্স বা স্বত্ব কিনে দেশের মাটিতে খেলা সম্প্রচার করার কথা ছিল। তবে নানা জটিলতায় শেষ পর্যন্ত সেই চুক্তি আর আলোর মুখ দেখেনি।

এদিকে, বাংলাদেশে সাব-লাইসেন্স বিক্রি করতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত স্বত্ব ছেড়ে দেয় সিঙ্গাপুরভিত্তিক ওই প্রতিষ্ঠানটি।

এমতাবস্থায় বাংলাদেশের কোটি ফুটবল ভক্তের কথা বিবেচনা করে সরকার সরাসরি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার (FIFA) সঙ্গে যোগাযোগ ও আলোচনা শুরু করে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বিনা মূল্যে সম্প্রচারস্বত্ব পাওয়ার জন্য সরকারের উচ্চপর্যায় থেকে ফিফার সঙ্গে কয়েক দফা ফলপ্রসূ আলোচনা চালানো হয়েছে, যার পরিপ্রেক্ষিতেই বিটিভিতে খেলা দেখানোর এই সিদ্ধান্ত এসেছে।

এর আগে গত ০৭ জুন জানা গিয়েছিল, এবারের বিশ্বকাপ ফুটবল দেখাতে সরকারের সম্ভাব্য খরচ হবে ৭৩ কোটি টাকা, যা গতবারের চেয়ে প্রায় ২৫ কোটি টাকা কম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় দীঘিতে গোসলে নেমে তিন বন্ধুর তর্ক, এক কিশোরকে চুবিয়ে হত্যার অভিযোগ

বিশ্বকাপ ফুটবল সরাসরি দেখাবে বিটিভি বিশেষ

Update Time : ১২:৩১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬