Dhaka ০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, থানায় মামলা দায়ের বাসের চাকায় পিষ্ট হয়ে চার্জারভ্যান চালক নিহত পথরোধ করে ছিনতাই, দুই ডাকাত গ্রেপ্তার জ্বালানি তেলের দাম বৃদ্ধি: পরিবহন ভাড়া ও নিত্যপণ্যের দামে নতুন চাপের আশঙ্কা ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা অনিশ্চয়তার অবসান: নওগাঁয় এমপি ধলুর অর্থায়নে পাকা ঘর পেল দুই অসহায় পরিবার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলাওয়ারের মনোনয়ন সংগ্রহ মেধা ও স্বপ্নের পাশে গাইবান্ধায় শিক্ষাবৃত্তি ও কৃতী সংবর্ধনা অনুষ্ঠিত বাংলাদেশিদের ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার কথা জানালেন উপহাইকমিশনার গাইবান্ধায় ৩১ হাজার টাকায় বিক্রি হওয়া ১৩ মাসের শিশু উদ্ধার, বাবাসহ গ্রেফতার ৪

বিশ্বব্যাংক, সরকার ও ডব্লিউএফপির প্রতিনিধিদলের জিইউকে এর প্রকল্প পরিদর্শন

  • Reporter Name
  • Update Time : ১০:১৬:০২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৮ Time View

ডেস্ক রিপোর্ট: বিশ্বব্যাংক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল গাইবান্ধার ফুলছড়িতে গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) বাস্তবায়নাধীন প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সরকার ও ডব্লিউএফপির সহযোগিতায় জিইউকে গাইবান্ধায় যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্প-১ (JRSM-1)-এর দুর্যোগ ঝুঁকি অর্থায়ন (DRF), কম্পোনেন্ট-৩ প্রকল্প বাস্তবায়ন করছে। সফরকালে প্রতিনিধিদল এরেন্ডাবাড়ী ইউনিয়নের জিগাবাড়ীসহ বিভিন্ন প্রকল্প এলাকা ও সি-১ কর্মস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁরা প্রকল্পের উপকারভোগী, স্থানীয় জনপ্রতিনিধি ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রতিনিধিদলে বিশ্বব্যাংকের অনুশীলন ব্যবস্থাপক মার্কাস জে. উইশার্ট-সহ বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞ, সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব জনাব কামরুল হক মারুফ এবং ডব্লিউএফপির জলবায়ু ঝুঁকি বীমা বিষয়ক কর্মসূচি ও নীতি কর্মকর্তা জনাব মো. নুরুল আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে প্রকল্পের অগ্রগতি, চরাঞ্চলের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় গৃহীত বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, থানায় মামলা দায়ের

বিশ্বব্যাংক, সরকার ও ডব্লিউএফপির প্রতিনিধিদলের জিইউকে এর প্রকল্প পরিদর্শন

Update Time : ১০:১৬:০২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬