Dhaka ০৬:৩০ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কে কার প্রতিপক্ষ: দেখে নিন শেষ ১৬-এর খেলার সূচি ভয়াবহ তাপপ্রবাহ: ইউরোপের ৩ দেশে সাড়ে ৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যু ঘোড়াঘাটে গরু চুরির চেষ্টা, গণধোলাইয়ের পর দুইজনকে পুলিশে সোপর্দ  জিইউকে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন গাইবান্ধা, রানার্সআপ গোবিন্দগঞ্জ শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ সমৃদ্ধ হওয়ার আহ্বান ধলু এমপির সারাদেশের ন্যায় রাজশাহীতেও ‘নজরুল বর্ষের’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অটোরিকশা চালককে মারধরে বাধা দেওয়ায় গ্রিল মিস্ত্রিকে ঘুষি মেরে হত্যার অভিযোগ, আটক ১ চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা বাঁধে আবারও ভাঙন রৌমারীতে গাঁজাসহ নারী আটক: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড, পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২ সুন্দরগঞ্জে মৃত গরুসহ কসাই গ্রেফতার, আদালতে সোপর্দ

ভয়াবহ তাপপ্রবাহ: ইউরোপের ৩ দেশে সাড়ে ৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ১০:৪২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ২৪ Time View

ডেস্ক রিপোর্ট: ভয়াবহ তাপপ্রবাহে গেল ২০ থেকে ২৮ জুন মাত্র ৮ দিনে ইউরোপের ৩ দেশ ফ্রান্স, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে ৩ হাজার ৭০০ মানুষের মৃত্যু হয়েছে। দেশগুলো সরকারি তথ্যের বরাত দিয়ে এই সংবাদ প্রকাশ করেছে রয়টার্স। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের কারণেই এ তাপপ্রবাহ ইউরোপের ওপর দিয়ে বয়ে গেছে বলে মনে করেন ইউরোপের আবহাওয়া ও জলবায়ুবিদরা।

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট গতকাল শুক্রবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেছেন, জুন মাসের আট দিনের তাপপ্রবাহে ফ্রান্সে অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে ২ হাজার ২৫টি। এবারের তাপপ্রবাহে ফ্রান্সে ৪৫ বছরের বেশি বয়সী লোকজনদের মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলেও ভাষণে উল্লেখ করেছেন তিনি।
“আমাদের ধারণা, সরকারিভাবে আমাদের হাতে যে সংখ্যা আছে, মৃতের প্রকৃত সংখ্যা তার চেয়ে বেশি”, বলেছেন স্টেফানি রিস্ট।

বেলজিয়ামের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ১৮ জুন থেকে ২৯ জুন পর্যন্ত বেলজিয়ামে ১ হাজার ২০০টি অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, “এই মাত্রার অতিরিক্ত মৃত্যু আমাদের দেশে অভূতপূর্ব ঘটনা। এর আগে কোনো গ্রীষ্মকালে এত অতিরিক্ত মৃত্যু ঘটেনি।”

নেদারল্যান্ডসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, জুন মাসের আট দিনের তাপপ্রবাহে ৪৮০টি অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতদের অধিকাংশের বয়স ৮০ বছরের ঊর্ধ্বে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কে কার প্রতিপক্ষ: দেখে নিন শেষ ১৬-এর খেলার সূচি

ভয়াবহ তাপপ্রবাহ: ইউরোপের ৩ দেশে সাড়ে ৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যু

Update Time : ১০:৪২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬