Dhaka ০৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মেসির রেকর্ডময় রাতে মায়ামির জোড়া গোলে জয় গোবিন্দগঞ্জে বিএনপির জুলাই অভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা সাঘাটা উন্নয়ন সংস্থার মানবিক কাজে পাশে থাকার আশ্বাস উপজেলা নির্বাহী অফিসারের রাষ্ট্রপতি নির্বাচন: তফসিল প্রকাশ, ২০ আগস্ট ভোটগ্রহণ সুন্দরগঞ্জে নিখোঁজের পরদিন পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ গাইবান্ধায় নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নতুন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত কায়সার প্লাবনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চমক টিভির পরিচালকদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ভূতুড়ে বিদ্যুৎ বিল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ইরানের কড়া হুঁশিয়ারি: হামলা হলে রক্ষা পাবে না উপসাগরীয় জ্বালানি স্থাপনা ঢাকা থেকে অনুসরণ করে নওগাঁয় ১৪ ভরি স্বর্ণ ছিনতাই, চক্রের মূল সদস্য গ্রেপ্তার

রাণীনগরে পৃথক অগ্নিকান্ডে ক্ষতি ১৪ লক্ষ টাকা মারা গেছে তিনটি গরু

  • Reporter Name
  • Update Time : ১১:২৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ১১৮ Time View

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে রাতে এবং দিনে পৃথক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । এতে তিনটি গরু দগ্ধ হয়ে মারা গেছে। এছাড়া রাতের রহস্যজক আগুনে নগদ একলক্ষ টাকাসহ বাড়ী-ঘর ভস্মিভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে উপজেলার ত্রিমোহনী বাজারে দুলাল মন্ডলের ছেলে হাসুমিয়া মন্ডলের বাড়ীতে এবং বুধবার দুপুর একটা নাগাদ উপজেলার পশ্চিম বালুভরা গ্রামে সোহরাব হোসেনের গোয়াল ঘরে ও বাড়ীতে। পৃথক আগুনে মোট প্রায় ১৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানাগেছে। তবে ত্রিমোহনী আগুনের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ত্রিমোহনী বাজারের হাসুমিয়ার বোন সাথী আক্তার জানান,গভীর রাতে হঠাৎ করেই বাড়ীতে আগুন জ্বলতে দেখেন তার মা। এর পর চিৎকার করে লোকজন আসলে আগুন নিভানোর চেষ্টা করে। পরে আগুনের গতি আরো বেরে যাওয়ায় রাণীনগর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে করে। ততক্ষনে বাড়ীতে থাকা নগদ একলক্ষ টাকা,টিভি,ফ্রিজ,চাল,ডাল.ধানসহ তিনটি কক্ষের সম্পন্ন আসবাবপত্র ও মালামাল পুরে ভস্মিভূত হয়ে যায়। সাথী আক্তার আরো জানান, কিভাবে আগুন ধরেছে এটা আমরা কেউ বলতে পারছিনা। তবে কেউ শত্রুতা বসত: ধরেও দিতে পারে। আগুনে প্রায় চার লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।
অপর দিকে রাণীনগর ফায়ার সার্ভিসের ষ্টেশন লিডার দেলোয়ার হোসেন জানান,বুধবার দুপুর একটা নাগাদ উপজেলার পশ্চিম বালুভরা গ্রামে আবুল হোসেনের ছেলে সোহরাব হোসেনের বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি গরু আগুনে দগ্ধ হয়ে মারা যায়। এতে আগুনে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করছেন তিনি। তবে এটি বিদ্যুতের সর্টসার্কিট থেকে এই আগুনের সুত্রপাত হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এছাড়া রাতে ত্রিমোহনী বাজারে হাসুমিয়া মন্ডলের বাড়ীতে আগুনে নগদ টাকাসহ তিনটি কক্ষের সম্পন্ন মালামাল ভস্মিভূত হয়ে গেছে। তবে কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে তা প্রাথমিকভাবে জানা সম্ভব হয়নি।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো: রায়হান জানান,খবর পেয়ে রাতেই ত্রিমোহনী বাজারের ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। এঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ক্ষতিয়ে দেখা হচ্ছে। তবে কেউ আগুন ধরে দিয়ে থাকতে পারে হাসুমিয়া এমনটি মৌখিকভাবে জানালেও লিখিত অভিযোগে আগুন লাগার বিষয়ে স্পষ্ট করে কিছু উল্লেখ করেনি। এছাড়া পশ্চিম বালুভরা গ্রামে আগুনের ঘটনা ক্ষতিয়ে দেখতে পুলিশ পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মেসির রেকর্ডময় রাতে মায়ামির জোড়া গোলে জয়

রাণীনগরে পৃথক অগ্নিকান্ডে ক্ষতি ১৪ লক্ষ টাকা মারা গেছে তিনটি গরু

Update Time : ১১:২৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫