Dhaka ০৪:২৫ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল? গোবিন্দগঞ্জে এক মানসিক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জ্যৈষ্ঠের দাবদাহে পুড়ছে দেশ, জুনে ২-৩ দফা তাপপ্রবাহের আভাস মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের

রৌমারীতে পুকুর পাড় থেকে এক যুবকের লাশ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০২:২৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ৩০৬ Time View

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলাযর একটি পুকুর পাড় থেকে মোঃ ইয়াকুব আলী (৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২৬) সকাল  ১০টার দিকে রৌমারী উপজেলার কলাবাড়ী গ্রামের মোঃ হযরত আলীর পুকুর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। রৌমারী থানার এসআই মোঃ তাজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ইয়াকুব আলী শেরপুর জেলার নকলা থানার ধানসিঁড়ি/মাদারপুর গ্রামের বাসিন্দা। প্রায় ২০-২২ বছর আগে তিনি কুড়িগ্রামের নয়ারহাট ইউনিয়নের ফেইসকের চর গ্রামের মোছাঃ লাকি বেগমকে বিয়ে করে শ্বশুর বাড়িতেই বসবাস করছিলেন।

গত ৬ এপ্রিল রাত আনুমানিক ৮টার দিকে ঢাকায় কাজ শেষে তিনি শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন। তবে ব্রহ্মপুত্র নদে নৌকা না পাওয়ায় তিনি শ্বশুর মোঃ শের আলীর কলাবাড়ী গ্রামের বাড়িতে অবস্থান নেন এবং সেখানেই রাতযাপন করেন। রাত ১০টার দিকে খাবার শেষে ঘুমিয়ে পড়লেও পরবর্তীতে সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে যান তিনি।

পরদিন ভোর আনুমানিক ৫টা ৪৫ মিনিটে পুকুরের মালিকের পুত্রবধূ মোছাঃ রোকসানা খাতুন হাঁস ছাড়তে গিয়ে পুকুর পাড়ে ইয়াকুব আলীর নিথর দেহ পড়ে থাকতে দেখে চিৎকার দিলে এলাকাবাসী ছুটে এসে জড়ো হয়। পরে স্বজনরা এসে লাশ শনাক্ত করেন। খবর পেয়ে নিহতের স্ত্রী, শ্যালকসহ স্বজনরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শোকাহত হয়ে পড়েন।

স্থানীয়দের মতে, ইয়াকুব আলী দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।
এ ঘটনায় কোনো আসামি বা অভিযোগ পাওয়া যায়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।

ঘটনাস্থল পরিদর্শন করেন রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির এবং রৌমারী থানার অফিসার ইনচার্জ মোঃ কাওছার আলী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ

রৌমারীতে পুকুর পাড় থেকে এক যুবকের লাশ উদ্ধার

Update Time : ০২:২৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬