Dhaka ১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিক্ষোভে অবরুদ্ধ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান পূর্ব শত্রুতার জেরে যুবককে কাঁচ দিয়ে আঘাত, থানায় মামলা চিলমারীর এক ইউনিয়নেই প্রায় কোটি টাকা লোপাট: ইউএনও’র কাছে এলাকাবাসীর অভিযোগ কারখানার রাস্তা বন্ধ করে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে নারী ও শিশু কল্যাণ সংস্থার নিন্দা সুন্দরগঞ্জে ক্লাস ফেলে সমাবেশ-মানববন্ধন, দিনভর প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ গাইবান্ধায় আরসিসি সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন সাপের দংশনে সাপুড়ের মৃত্যু চালের বাজারে অস্থিরতা: নওগাঁর দুই অটো রাইস মিলে ভোক্তার অভিযান ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেয়া হয়েছে ৬০ হাজার মানুষকে, পুড়ে গেছে ৬শ’ স্থাপনা

লোডশেডিং ও দুর্নীতির প্রতিবাদে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

  • Reporter Name
  • Update Time : ০৪:০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
  • ২৮১ Time View

‘দেশজুড়ে মারাত্মক লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে’ নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, ‘ভয়াবহ লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ক্ষমতাসীনদের ভয়াবহ দুর্নীতির প্রতিবাদে আগামী ৮ জুন সারাদেশে জেলা পর্যায়ে বেলা ১১-১২টা পর্যন্ত বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। অবস্থান কর্মসূচি শেষে বিদ্যুৎ অফিসে স্মারকলিপি প্রদান করা হবে।’ এর আগে সোমবার বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু জামিন পাওয়ার পরও মুক্তি না দিয়ে তাকে ফের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন। একইসঙ্গে বগুড়ায় গণতন্ত্র মঞ্চের রোডমার্চের গাড়িবহরে হামলা করে শীর্ষ নেতাদের আহত ও লাঞ্ছিত করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মো. আব্দুস সালাম, কেন্দ্রীয় নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস, মীর সরফত আলী সপু, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, ডা. মো. রফিকুল ইসলাম, মো. মুনির হোসেন, আসাদুল করিম শাহিন, সেলিমুজ্জামান সেলিম, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, আমিনুল ইসলাম, তারিকুল আলম তেনজিং, আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিক্ষোভে অবরুদ্ধ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান

লোডশেডিং ও দুর্নীতির প্রতিবাদে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

Update Time : ০৪:০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩