
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) সাদুল্লাপুর উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খামারবাড়ির পার্টনার প্রোগ্রামের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর কৃষিবিদ ড. তৌফিক আরিফিন।
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশীপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।
এ সময় বক্তব্য রাখেন- পার্টনার প্রোগ্রামের রংপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ অশোক কুমার রায়, গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অপূর্ব ভট্রাচার্য্য।
উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রব সরকারের সঞ্চালনায় আরও বক্তব্য দেন- উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, উপজেলা জামায়াতের আমির এরশাদুল হক ইমন, সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সোহেল ও কৃষক সুজন মিয়াসহ অনেকে।
এ অনুষ্ঠানে কৃষিখাতে নানামুখী পদক্ষেপের মাধ্যমে ফসলের পুষ্টিকর খাদ্য উৎপাদন বৃদ্ধিসহ কৃষকদের লাভবান করতে আলোচনা করা হয়। এতে উপজেলার ১০০ জন কৃষক অংশগ্রহণ করেন। সেইসঙ্গে একাধিক স্টল স্থাপন করে ফসলের প্রদর্শনী দেখানো হয়।

Reporter Name 




















