Dhaka ১১:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হালান্দকে রুখতে আনচেলত্তির বিশেষ ছক চিলমারীতে ১০ দিনে ৩ মোটরসাইকেল চুরি সুন্দরগঞ্জে এনসিপির কমিটি গঠন, নেতৃত্বে জিকো-আশানুর-আজিজুর  চাঁদা না দেওয়ায় শিক্ষককে মারধর, শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন রাজশাহীসহ ৬ বিভাগে ৩ দিন অতিভারী বৃষ্টির পূর্বাভাস দ্বিতীয় যমুনা (ব্রহ্মপুত্র) সেতু:  বালাসীঘাট হতে পারে বাংলাদেশের নতুন উন্নয়নের সেতুবন্ধ অস্ত্রের মুখে টাকা ছিনতাই: সিসিটিভি ফুটেজ দেখে মূল আসামী সেলিম গ্রেপ্তার সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করে পরিপত্র জারি চিকিৎসায় বাড়িভিটাও শেষ, তবুও সুস্থ হয়নি মেয়ে : সাহায্যের আবেদন বাবার তপ্ত চরে স্বস্তির পরশ: নজর কাড়ছে ‘শীতল ছায়া’

সুন্দরগঞ্জে ট্রান্সফরমার চুরির সময় যুবক আটক, গণধোলাইয়ের পর থানায় সোপর্দ 

  • Reporter Name
  • Update Time : ০৪:১৯:২৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ৪৫ Time View
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা গ্রামের জোলারঘাট এলাকায় গভীর রাতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তামা চুরির সময় স্থানীয় জনতার হাতে ধরা পড়েছে এক যুবক। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন এলাকাবাসী। এ ঘটনায় পল্লী বিদ্যুতের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। তবে চোরচক্রের আরও তিন সদস্য অন্ধকারের সুযোগে পালিয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) দিবাগত গভীর রাতে চার সদস্যের একটি সংঘবদ্ধ চোরচক্র এলাকার একটি বৈদ্যুতিক খুঁটিতে স্থাপিত দুটি ট্রান্সফরমারের ভেতরের মূল্যবান তামা খুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে গেলে চোরচক্রটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ধাওয়া দিয়ে মনির হোসেন (২৩) নামে এক যুবককে আটক করা হয়। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
এলাকাবাসীর অভিযোগ, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চোরচক্র বামনডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ট্রান্সফরমারের তামা চুরি করে আসছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ট্রান্সফরমার নষ্ট হওয়ার পর নতুন ট্রান্সফরমার স্থাপন ও মেরামতে কয়েকদিন সময় লেগে যায়। এ সময় বিদ্যুৎ না থাকায় কৃষি সেচ, ক্ষুদ্র ব্যবসা, শিক্ষা কার্যক্রম এবং স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়।
সুন্দরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মিজানুর রহমান বলেন, “স্থানীয়দের হাতে আটক ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় পল্লী বিদ্যুতের পক্ষ থেকে এজিএম নন্দ কুমার দাশ বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমারগুলো দ্রুত সচল করারও উদ্যোগ নেওয়া হয়েছে।”
সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ  শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, স্থানীয়দের মাধ্যমে আটক এক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পল্লী বিদ্যুতের দায়ের করা মামলাটি গ্রহণ করা হয়েছে। পলাতক অন্য আসামিদের সনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

হালান্দকে রুখতে আনচেলত্তির বিশেষ ছক

সুন্দরগঞ্জে ট্রান্সফরমার চুরির সময় যুবক আটক, গণধোলাইয়ের পর থানায় সোপর্দ 

Update Time : ০৪:১৯:২৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬