Dhaka ১১:৩০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পল্লীগীতির কণ্ঠশিল্পী আব্দুল আলীমের জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় ‘শোন গো রূপসী কন্যা’ বগুড়ায় বিয়ের গেটে বকশিশের টাকা নিয়ে সংঘর্ষ, আহত-৩ নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত-৩, আহত-২৫, কারফিউ জারি খোলা বাজারে সরকারি বীজ বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার সাঁতরে পার হওয়ার সময় বাঙালি নদীতে এক বৃদ্ধ নিখোঁজ ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

সুন্দরগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা, বৃদ্ধ কারাগারে

  • Reporter Name
  • Update Time : ০৭:৫০:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ৯৪ Time View

স্টাফ রিপোর্টঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে কাচু মিয়া (৬২) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।
শুক্রবার (১৩ জুন) রাতে থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর মাস্টারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কাচু মিয়া ওই গ্রামের মৃত আব্দুল জোব্বার শেখের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ভুক্তভোগী স্কুলছাত্রী ও তার ভাইকে বাড়িতে রেখে মা কাজের উদ্দেশ্যে বাইরে যান। দুপুরের পর ভাই খেলাধুলার জন্য বাড়ির বাইরে যায়। এ সুযোগে বিকেল ৪টার দিকে প্রতিবেশী ও আত্মীয়-সম্পর্কে চাচা কাচু মিয়া ঘরে প্রবেশ করে ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক কোলে তুলে বাড়ির দক্ষিণ পাশে অবস্থিত গোয়ালঘরে নিয়ে যায়। সেখানে মুখ চেপে ধরে তার পরনের জামা-পায়জামা খুলে ধর্ষণের চেষ্টা চালায়।
এ সময় শিশুটি নিজেকে ছাড়িয়ে নিয়ে পাশে থাকা একটি প্লাস্টিকের বালতি দিয়ে আঘাত করে এবং চিৎকার শুরু করলে আশপাশের কয়েকজন নারী এগিয়ে এলে কাচু মিয়া পালিয়ে যায়।
পরে ভুক্তভোগীর মা বাড়ি ফিরে ঘটনাটি জানতে পেরে পরিবারের সদস্যদের পরামর্শে সুন্দরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এ মামলায় শুক্রবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কাচু মিয়াকে গ্রেফতার করে।
থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাকিম আজাদ বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কাচু মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

পল্লীগীতির কণ্ঠশিল্পী আব্দুল আলীমের জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় ‘শোন গো রূপসী কন্যা’

সুন্দরগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা, বৃদ্ধ কারাগারে

Update Time : ০৭:৫০:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫