Dhaka ১১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জ্বালানি তেলের দাম বৃদ্ধি: পরিবহন ভাড়া ও নিত্যপণ্যের দামে নতুন চাপের আশঙ্কা ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা অনিশ্চয়তার অবসান: নওগাঁয় এমপি ধলুর অর্থায়নে পাকা ঘর পেল দুই অসহায় পরিবার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলাওয়ারের মনোনয়ন সংগ্রহ মেধা ও স্বপ্নের পাশে গাইবান্ধায় শিক্ষাবৃত্তি ও কৃতী সংবর্ধনা অনুষ্ঠিত বাংলাদেশিদের ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার কথা জানালেন উপহাইকমিশনার গাইবান্ধায় ৩১ হাজার টাকায় বিক্রি হওয়া ১৩ মাসের শিশু উদ্ধার, বাবাসহ গ্রেফতার ৪ মেসির শেষ ম্যাচ নিয়ে কী বললেন দি মারিয়া? ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বিএনপির সাংগঠনিক সভা  জ্বালানি তেলের দামে বড় ধাক্কা, লিটারে বাড়ল ২০ টাকা

হাসি-গল্প আর স্মৃতিচারণে মুখর গাইবান্ধা প্রেসক্লাবের ঈদ আড্ডা

  • Reporter Name
  • Update Time : ০২:২৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • ২৪১ Time View

প্রতিনিধি গাইবান্ধা:

“ঈদের আনন্দ ভাগাভাগি করলেই পূর্ণতা পায়”-এই চিরচেনা অনুভূতিকে সামনে রেখে গাইবান্ধা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে সাংবাদিকদের প্রাণবন্ত এক ‘ঈদ আড্ডা’। সহকর্মীদের সঙ্গে হাসি, গল্প আর স্মৃতিচারণে মুখর হয়ে ওঠে প্রেসক্লাব মিলনায়তন।

সোমবার (২৩ মার্চ) সকাল ১১টায় আয়োজিত এই আড্ডায় সভাপতিত্ব করেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা।

অনুষ্ঠানের শুরুতে ঈদের তাৎপর্য তুলে ধরে সভাপতি বলেন, “পেশাগত ব্যস্ততার মাঝেও এ ধরনের মিলনমেলা সহকর্মীদের মধ্যকার বন্ধনকে আরও দৃঢ় করে।” সাধারণ সম্পাদক তাঁর বক্তব্যে বলেন, “সাংবাদিকদের প্রতিদিনের দৌড়ঝাঁপে একে অপরের সঙ্গে এমন নির্ভার সময় কাটানোর সুযোগ খুব কমই আসে; এই ঈদ আড্ডাই সেই সুযোগ তৈরি করে দিয়েছে।”

আড্ডার মূল আকর্ষণ ছিল সংবাদকর্মীদের প্রাণখোলা অংশগ্রহণ। কেউ শুনিয়েছেন শৈশবের ঈদের স্মৃতি, কেউবা তুলে ধরেছেন মাঠপর্যায়ে কাজ করার নানা মজার অভিজ্ঞতা। গান, কবিতা আবৃত্তি, হাসি-ঠাট্টা আর চায়ের কাপে জমে ওঠা আড্ডা পরিবেশকে করে তোলে আরও উৎসবমুখর।

নবীন ও প্রবীণ সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তৈরি হয় আন্তরিকতা ও সৌহার্দ্যের এক উজ্জ্বল পরিবেশ। আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন শুধু আনন্দ বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি পারস্পরিক সম্পর্ক জোরদার এবং পেশাগত সহমর্মিতা বৃদ্ধির একটি কার্যকর মাধ্যম।

সবশেষে আগামী দিনগুলোতেও এমন মিলনমেলা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা। ঈদের এই অনাড়ম্বর কিন্তু হৃদ্যতাপূর্ণ আয়োজন উপস্থিত সাংবাদিকদের মনে একরাশ উজ্জ্বল স্মৃতি রেখে যায়

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জ্বালানি তেলের দাম বৃদ্ধি: পরিবহন ভাড়া ও নিত্যপণ্যের দামে নতুন চাপের আশঙ্কা

হাসি-গল্প আর স্মৃতিচারণে মুখর গাইবান্ধা প্রেসক্লাবের ঈদ আড্ডা

Update Time : ০২:২৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬