Dhaka ০৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, নারীসহ গ্রেপ্তার ৪ সাঘাটায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নওগাঁয় হানিট্র্যাপে শিক্ষককে জিম্মি: নারীসহ গ্রেপ্তার ৪ লং মার্চ নির্যাতিত মানুষের পক্ষে ঐতিহাসিক পদক্ষেপ’ : মাওলানা আবদুল হালিম গোবিন্দগঞ্জে ৩২ বছর আগের হত্যাকাণ্ড: পরকীয়া ঢাকতে স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে থানায় এজাহার দলবাজি নয়, বালাসীঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ করতে হবে: ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় ৭ তলা ভবনে অগ্নিকাণ্ড সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব: নিয়ন্ত্রণে সচেতনতামূলক মত বিনিময় গাইবান্ধায় দুর্নীতিবিরোধী বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনিয়ম-জালিয়াতির অভিযোগের মধ্যেই পুতুলের পদত্যাগ

অনিয়ম-জালিয়াতির অভিযোগের মধ্যেই পুতুলের পদত্যাগ

  • Reporter Name
  • Update Time : ১০:৫১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ২৬ Time View

ডেস্ক রিপোর্টঃ অনিয়ম ও জালিয়াতির অভিযোগের তদন্তের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।

বুধবার (৯ সেপ্টেম্বর) সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়াসুসের কাছে পদত্যাগপত্র দেন তিনি। রয়টার্স জানিয়েছে, পুতুলের পদত্যাগ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

ডব্লিউএইচও এবং বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালিয়াতির তদন্তের মুখে এই পদত্যাগের ঘটনা ঘটল। এর আগে গত ২০ আগস্ট তাকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানোর সিদ্ধান্তের বিষয়ে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছিলেন পুতুল।

রয়টার্সের সূত্র বলছে, আগামী মাসে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের নতুন আঞ্চলিক পরিচালক নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে ডব্লিউএইচও।

সায়মা ওয়াজেদ ও ডব্লিউএইচওর সঙ্গে এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।

শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ২০২৩ সালের নভেম্বরে ভারতের নয়াদিল্লিতে ডব্লিউএইচওর আঞ্চলিক কমিটির ৭৬তম অধিবেশনে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হন পুতুল। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পাঁচ বছরের জন্য দায়িত্ব নেন তিনি।

এরপর ২০২৪ সালের আগস্টে ক্ষমতার পালাবদলের পর শেখ হাসিনার পাশাপাশি পুতুলকেও কয়েকটি দুর্নীতি মামলায় আসামি করা হয়। ২০২৫ সালের ১১ জুলাই তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠায় ডব্লিউএইচও।

পরে ২০২৫ সালের নভেম্বরে প্লট দুর্নীতির অভিযোগে করা একটি মামলায় ঢাকার একটি আদালত পুতুলকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এর আগে তাকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারিরও আদেশ দিয়েছিল আদালত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, নারীসহ গ্রেপ্তার ৪

অনিয়ম-জালিয়াতির অভিযোগের মধ্যেই পুতুলের পদত্যাগ

Update Time : ১০:৫১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬