Dhaka ০২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মেসির রেকর্ডময় রাতে মায়ামির জোড়া গোলে জয় গোবিন্দগঞ্জে বিএনপির জুলাই অভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা সাঘাটা উন্নয়ন সংস্থার মানবিক কাজে পাশে থাকার আশ্বাস উপজেলা নির্বাহী অফিসারের রাষ্ট্রপতি নির্বাচন: তফসিল প্রকাশ, ২০ আগস্ট ভোটগ্রহণ সুন্দরগঞ্জে নিখোঁজের পরদিন পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ গাইবান্ধায় নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নতুন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত কায়সার প্লাবনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চমক টিভির পরিচালকদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ভূতুড়ে বিদ্যুৎ বিল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ইরানের কড়া হুঁশিয়ারি: হামলা হলে রক্ষা পাবে না উপসাগরীয় জ্বালানি স্থাপনা ঢাকা থেকে অনুসরণ করে নওগাঁয় ১৪ ভরি স্বর্ণ ছিনতাই, চক্রের মূল সদস্য গ্রেপ্তার

অবশেষে গোবিন্দগঞ্জ উপজেলাবাসী পেলো ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি

  • Reporter Name
  • Update Time : ০৮:৪০:৪৮ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • ১৩৩ Time View

গোবিন্দগঞ্জ সংবাদদাতাঃ অবশেষে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি পেলো রেলপথে রংপুর বিভাগের প্রবেশদ্বার গোবিন্দগঞ্জ উপজেলাবাসী। গাইবান্ধা জেলার শিল্পাঞ্চলখ্যাত ও উপজেলার প্রধান রেল স্টেশন মহিমাগঞ্জে রাজধানী ঢাকাগামী যে কোন একটি ট্রেনের যাত্রাবিরতির দীর্ঘদিনের দাবি ছিল এখানকার মানুষের। রেলপথে ঢাকায় যাতায়াতে এলাকাবাসীর প্রয়োজনীয়তার বিষয়টি বিবেচনা করে রেল কর্তৃৃপক্ষ সোমবার (১০ মার্চ) থেকে মহিমাগঞ্জ রেলস্টেশনে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির সিদ্ধান্ত নিয়েছে। এ খবরে মহিমাগঞ্জসহ উপজেলায় বইছে খুশির বন্যা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সান্তাহার-লালমনিরহাট-রংপুর রেল রুটের মহিমাগঞ্জ রেলস্টেশনের উপর দিয়ে তিনটি আন্তঃনগর ট্রেন যাতায়াত করলেও যাত্রাবিরতি ছিল না এখানে একটি ট্রেনেরও। শিক্ষা-সংস্কৃতি-বাণিজ্যিকসহ নানা কারণে সমৃদ্ধ এই স্টেশনে একটি ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চেয়ে দীর্ঘ দিন ধরে আবেদন করে আসছিলেন এলাকাবাসী। এ প্রেক্ষিতে চলতি মাসের ১০ তারিখ থেকে কার্যকর হওয়া ৫৪ নং টাইম টেবিলে মহিমাগঞ্জ রেলস্টেশনে যাত্রাবিরতির উল্লেখ করা হয় ঢাকা থেকে বুড়িমারীর মধ্যে চলাচলকারী ৮০৯ আপ ও ৮১০ ডাউন আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের। নতুন সময়সূচি অনুযায়ী সপ্তাহের প্রতি মঙ্গলবারে ঢাকামুখী ডাউন ও বুধবারে বুড়িমারীমুখী আপ ট্রেন দুটি বন্ধ থাকবে। অন্যান্য দিন বিকেল ৩.৪৫ মিনিটে বুড়িমারীমুখী আপ ও রাত ১.৩০ মিনিটে ঢাকামুখী ডাউন বুড়িমারী এক্সপ্রেস ট্রেন মহিমাগঞ্জ রেলস্টেশনে যাত্রাবিরতি দেবে।
মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার সোহাগ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

মেসির রেকর্ডময় রাতে মায়ামির জোড়া গোলে জয়

অবশেষে গোবিন্দগঞ্জ উপজেলাবাসী পেলো ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি

Update Time : ০৮:৪০:৪৮ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫