Dhaka ০৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকীতে ভাওয়াইয়া আসর: ও মোর কালারে কালা পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা জিডি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, অভিযুক্ত প্রশিক্ষক পলাতক তরুণদের সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা

অর্ধ কোটি টাকার ভারতীয় পন্যসহ আটক ২

  • Reporter Name
  • Update Time : ০৬:২১:৩৬ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ২৫১ Time View

মৌলভীবাজার সংবাদদাতাঃ মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে প্রায় অর্ধ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করা হয়েছে। এ সময় দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (৯ই জুলাই) দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন—সুনামগঞ্জের গোলাম কিবরিয়া ওরফে সুলতান (২০) এবং কক্সবাজার জেলার মো. মনির হোসাইন (৩৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৮ই জুলাই) সকালে সরকারবাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়। এসময় একটি রেফ্রিজারেটর ভ্যানকে সিগন্যাল দেয় থামার জন্য কিন্তু ড্রাইভার সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে সাধুহাটি এলাকায় গাড়িটি আটক করা হয়। এরপর গাড়ি তল্লাশি করে মোট ১৬ হাজার ১৬৪ পিস ফেসক্রিম এবং ১ শত ৯২ পিস ফেসওয়াশ জব্দ করা হয়েছে। প্রসাধনীগুলোর সর্বমোট বাজারমূল্য প্রায় ৪৯ লাখ ৭৭ হাজার ৩৩৬ টাকা। এছাড়া রেফ্রিজারেটর ভ্যানটিও জব্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোরাই পণ্যগুলো সিলেট সীমান্ত থেকে সংগ্রহ করে ঢাকায় চালানের চেষ্টা করছিল বলে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদেরকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

অর্ধ কোটি টাকার ভারতীয় পন্যসহ আটক ২

Update Time : ০৬:২১:৩৬ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫