Dhaka ১০:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার সাঁতরে পার হওয়ার সময় বাঙালি নদীতে এক বৃদ্ধ নিখোঁজ ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো আড়াই বছর ধরে আটকে গাইবান্ধার ৯ সেতুর কাজ, ব্যয় বৃদ্ধির আশঙ্কায় দুর্ভোগে মানুষ ধ্বংস আর মৃত্যুর মাঝেও ফুটবলকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে ফিলিস্তিনিরা

আওয়ামীলীগের বিরুদ্ধে মানুষ ৫ই আগস্টেই রায় দিয়েছে -এবি পার্টির ভাইস চেয়ারম্যান

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • ১২৬ Time View

স্টাফ রিপোর্টঃ এবি পার্টির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার বলেছেন, আওয়ামী লীগের কোনো লজ্জা নেই, তাদের মরে যাওয়া উচিত। ৫ই আগস্টেই মানুষ আওয়ামীলীগের বিরুদ্ধে রায় দিয়েছে। বৃহস্পতিবার গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে তিনি এ কথা বলেন। আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, দেশকে ভালোবাসতে হবে, দেশকে বুকে ধারণ করতে হবে। সকলকে ক্ষেত্রে চেঞ্জ আনতে হবে। মানুষের এটিচিউড পরিরবর্তন না হলে অনেক কিছুই পরিবর্তন করা সম্ভব হবে না। ৫ই আগস্ট সে সুযোগ সৃষ্টি করে দিয়েছে। আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, জানুয়ারি থেকে জুলাই মাসের মধ্যে নির্বাচন করা উচিত।
অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার বলেন, ৫ আগস্টের ঐতিহাসিক ঐক্য ধরে রেখে সামনের দিকে এগিয়ে যাবে দেশ। মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে আমার বাংলাদেশ পার্টি। আমরা অতীতমুখী হতে চাই না। ফ্যাসিস্ট শেখ হাসিনার পলায়নের পর যে সুযোগ সৃষ্টি, তা হাত ছাড়া করলে সবাইকে বিশাল মাশুল দিতে হবে। আবার আওয়ামীলীগ আসলে লাখ লাখ লাশ পড়বে।
সংবাদ সম্মেলনে পার্টির জেলা আহ্বায়ক মো. খায়রুল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসেত মারজান, সদর উপজেলা কমিটির সদস্য সচিব রাঙা মিয়া, সুন্দরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক তাজুল ইসলাম প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

আওয়ামীলীগের বিরুদ্ধে মানুষ ৫ই আগস্টেই রায় দিয়েছে -এবি পার্টির ভাইস চেয়ারম্যান

Update Time : ০৭:৪৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫