Dhaka ০৯:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল? গোবিন্দগঞ্জে এক মানসিক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জ্যৈষ্ঠের দাবদাহে পুড়ছে দেশ, জুনে ২-৩ দফা তাপপ্রবাহের আভাস মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের মুক্তিযুদ্ধের সময় নিখোঁজ বাবা: ৫৪ বছর পর বাংলাদেশে জন্মভিটার সন্ধান পেল পাকিস্তানে বেড়ে ওঠা ছেলে

আজ পীরগঞ্জ পাকিস্তানি হানাদার মুক্ত দিবস

  • Reporter Name
  • Update Time : ০২:৪২:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
  • ৩৩২ Time View

আবু তারেক বাঁধন,পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

আজ(৩ ডিসেম্বর) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাকিস্তানি হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে বীর মুক্তিযোদ্ধাদের মরণপণ লড়াই আর মুক্তিকামী জনতার দুর্বার প্রতিরোধে পাকিস্তানি হানাদার মুক্ত হয় এ উপজেলা। সর্বত্রই ছড়িয়ে পড়ে মুক্তির উল্লাস। আনন্দে উদ্বেলিত কন্ঠে জয়বাংলা ধ্বনি আর হাতে প্রিয় বাংলাদেশের লাল-সবুজ পতাকা নিয়ে ছুটোছুটি করতে থাকে সবাই।
মুক্তিযুদ্ধের ইতিহাস সূত্রে জানা যায়, ১৯৭১ সালের ২৫ মার্চ কালোরাতে পাকিস্তানি হানাদাররা ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশের নিরীহ মানুষের ওপর। তাদের প্রতিরোধ করতে সারা দেশের সঙ্গে পীরগঞ্জবাসীরাও গড়ে তুলেছিল দুর্বার আন্দোলন। স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন, থানা অস্ত্রাগার থেকে অস্ত্র সংগ্রহ করা সহ মুক্তিযুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুতি গ্রহন করেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। এ অবস্থায় ৭১’র ১৭ এপ্রিল পীরগঞ্জে প্রথম হানা দেয় পাকিস্তানি বাহিনী। তারা কয়েকটি সাজোয়া মটরযানে করে পীরগঞ্জে এসে বিভিন্ন এলাকায় আগুন ধরিয়ে দেয় এবং তৎকালিন পীরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি ডাঃ সুজাউদ্দীন, অধ্যাপক গোলাম েেমাস্তফা, ব্যবসায়ী আব্দুল জব্বার, আতিউর রহমান সহ ৭ জনকে ধরে নিয়ে গিয়ে পীরগঞ্জ-ঠাকুরগাঁও পাকা সড়কের জামালপুর ফার্ম (ভাতার মারি ফার্ম) এলাকায় ব্যয়নেট দিয়ে খুচিয়ে খুচিয়ে এবং গুলি করে হত্যার পর লাশ ফেলে রেখে যায়। পরে তাদের লাশ উদ্ধার করে পারিবারিক ভাবে দাফন করা হয়। দীর্ঘ সংগ্রামের পর স্থানীয় মুক্তিযোদ্ধারাও ৩ ডিসেম্বর ভারতের মালন হয়ে পীরগঞ্জে প্রবেশ করে স্বদেশের পতাকা উড়িয়ে ‘জয় বাংলা’ ধ্বনিতে উল্লাস করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

আজ পীরগঞ্জ পাকিস্তানি হানাদার মুক্ত দিবস

Update Time : ০২:৪২:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩