Dhaka ০৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকীতে ভাওয়াইয়া আসর: ও মোর কালারে কালা পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা জিডি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, অভিযুক্ত প্রশিক্ষক পলাতক তরুণদের সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা

আত্রাইয়ে মাদক কারবারী স্বামী-স্ত্রীসহ চারজন গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৭:২৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • ১৪৯ Time View

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতাঃ নওগাঁর আত্রাই থানাপুলিশ অভিযান চালিয়ে মাদক কারাবারী স্বামী-স্ত্রীসহ চারজনকে গ্রেফতার করেছে। সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ হেরোইন উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবদ্দীন জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বেওলা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক কারবারী আব্দুর রাজ্জাকের বাড়ী তল্লাশী করে একগ্রাম হেরোইনসহ আব্দুর রাজ্জাক (৪৫) ও তার স্ত্রী আখি খাতুন (৩১) কে আটক করা হয়। এঘটনায় রাতেই তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে।
এছাড়া আদালতের গ্রেফতারী পরোয়ানামূলে উপজেলার লালুয়া গ্রামের দেলো সরদারের ছেলে মিঠুন সরদার (৪০) এবং ভর-তেতুলিয়া গ্রামের গোলাম হোসেনের ছেলে আব্দুল মজিদ (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

আত্রাইয়ে মাদক কারবারী স্বামী-স্ত্রীসহ চারজন গ্রেফতার

Update Time : ০৭:২৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫