Dhaka ০৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
খোলা বাজারে সরকারি বীজ বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার সাঁতরে পার হওয়ার সময় বাঙালি নদীতে এক বৃদ্ধ নিখোঁজ ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো

আত্রাই-রাণীনগরে আ.লীগের ৩ নেতা গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৯:০১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • ১৪৪ Time View

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতাঃ নওগাঁর আত্রাই ও রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে নাশকতা মামলায় ইউনিয়ন আওয়ামীলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে। শুক্রবার সকালে এবং বৃহস্পতিবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন জানান,শুকবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভর-তেতুলিয়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে শিপন প্রামানিক (৪২) কে গ্রেফতার করা হয়। গ্রেফতার শিপন ভোঁপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি। একই সময় একই গ্রামের আফজাল খানের ছেলে মানিক খান (৪২)কেও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মানিক খান ভোঁপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। তিনি আরো জানান গ্রেফতারকৃতরা আত্রাই থানায় দায়েরকৃত নাশকতা মামলার তদন্ত প্রাপ্ত আসামী। তাদেরকে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।
অপর দিকে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান,বৃহস্পতিবার রাতে উপজেলার ঘোষগ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত ঘকুড়া শাহার ছেলে আব্দুল মজিদ শাহা (৪৯) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মজিদ গোনা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি। তিনি উপজেলা বিএনপির দলীয় অফিসে হামলা,ভাংচুর,লুটপাট ,অগ্নি সংযোগ ও ককটেল বিস্ফোরনের অভিযোগে দায়েরকৃত মামলার তদন্ত প্রাপ্ত আসামী। তাকে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

খোলা বাজারে সরকারি বীজ বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড

আত্রাই-রাণীনগরে আ.লীগের ৩ নেতা গ্রেফতার

Update Time : ০৯:০১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫