
স্টাফ রিপোর্টঃ গাইবান্ধায় ইজি বাইক চালক আনিসুর রহমান ঠান্ডা হত্যাকান্ডের দুই মাস পেরিয়ে গেলেও এখন মামলার কোনো চার্জশীট না দেয়ার প্রতিবাদে গতকাল মঙ্গলবার দুপুরে শহরের ডিবিরোডে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসি ও তার স্বজনরা।
মানবন্ধনে বক্তব্য রাখেন ব্যাটারী চালিত ইজিবাইক সংগ্রাম পরিষদের প্রধান উপদেষ্টা গোলাম রব্বানী, উপদেষ্টা লাভলু মিয়া, ইশরাত জাহান, সুকুমার চন্দ্র মোদক ও নিহতের পরিবারের স্বজনরা। বক্তারা অবিলম্বে এই মামলার চার্জশীট প্রদান করে বিচার প্রক্রিয়াকে তরান্বিত করার জোর দাবি জানান।

Reporter Name 














