Dhaka ১০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার বড় অর্জন চিলমারী-রৌমারী নৌ-পথে নাব্যতা ফিরলেও মিলছে না ফেরি জনপ্রিয়তা সত্যের মানদণ্ড নয়: পছন্দ, আবেগ ও বিশ্বাসের প্রকাশ মাত্র  হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, নারীসহ গ্রেপ্তার ৪ সাঘাটায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নওগাঁয় হানিট্র্যাপে শিক্ষককে জিম্মি: নারীসহ গ্রেপ্তার ৪ লং মার্চ নির্যাতিত মানুষের পক্ষে ঐতিহাসিক পদক্ষেপ’ : মাওলানা আবদুল হালিম গোবিন্দগঞ্জে ৩২ বছর আগের হত্যাকাণ্ড: পরকীয়া ঢাকতে স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে থানায় এজাহার দলবাজি নয়, বালাসীঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ করতে হবে: ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় ৭ তলা ভবনে অগ্নিকাণ্ড

আবারও ইউএস-বাংলা ফ্লাইটে ত্রুটির সংকেত, যাত্রীদের মাঝে আতঙ্ক

  • Reporter Name
  • Update Time : ০১:৪১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৭৬ Time View

ডেস্ক রিপোর্ট: উড্ডয়নের ঠিক আগমুহূর্তে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চট্টগ্রামগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইঞ্জিন বিকলের সতর্ক সংকেত দেখা দেওয়ায় হঠাৎ করেই তৈরি হয় উদ্বেগজনক পরিস্থিতি। নিরাপত্তার স্বার্থে দ্রুত যাত্রীদের বিমান থেকে বের করে আনা হলে সেখানে শুরু হয় আতঙ্ক ও হুড়োহুড়ি।

বুধবার সকালে ৭০ জন যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল ইউএস-বাংলার উড়োজাহাজটি। রানওয়ের দিকে অগ্রসর হওয়ার সময় ককপিটের মনিটরিং সিস্টেমে অগ্নি-সতর্ক সংকেত ধরা পড়ে। সঙ্গে সঙ্গে পাইলট বিমানটি থামিয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিষয়টি অবহিত করেন।

এসময় যাত্রীদের দ্রুত বিমান থেকে নামিয়ে আনা হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েন ক্রুরা। আতঙ্কিত যাত্রীরা লাগেজ সংগ্রহ করতে গিয়ে হুড়োহুড়িতে জড়িয়ে পড়েন।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম জানান, পাইলট নিরাপত্তা প্রটোকল অনুসারেই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।

এদিকে এয়ারলাইন্সটির তথ্য অনুযায়ী, সকাল ৭টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও ফ্লাইটটি শেষ পর্যন্ত সকাল ৮টার দিকে ঢাকা ত্যাগ করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার বড় অর্জন

আবারও ইউএস-বাংলা ফ্লাইটে ত্রুটির সংকেত, যাত্রীদের মাঝে আতঙ্ক

Update Time : ০১:৪১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬