Dhaka ১১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার সাঁতরে পার হওয়ার সময় বাঙালি নদীতে এক বৃদ্ধ নিখোঁজ ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো আড়াই বছর ধরে আটকে গাইবান্ধার ৯ সেতুর কাজ, ব্যয় বৃদ্ধির আশঙ্কায় দুর্ভোগে মানুষ ধ্বংস আর মৃত্যুর মাঝেও ফুটবলকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে ফিলিস্তিনিরা

ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে কোনো ওষুধ নেই ॥ নারী রোগীদের ভোগান্তি

  • Reporter Name
  • Update Time : ০৯:১১:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • ১৪১ Time View

স্টাফ রিপোর্টঃ গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে কোনো ধরনের ওষুধ নেই। গত ৮ মাস ধরে এখানে ওষুধের সাপ্লাই দেওয়া হচ্ছে না। ফলে অসুস্থ মহিলারা নানা ধরনের জটিলতার শিকার হয়ে দুর্ভোগ পোহাচ্ছেন।
লক্ষ্মীপুর ইউনিয়নের মহিলাদের স্বাস্থ্যসেবা জন্য পরিষদ কার্যালয় সংলগ্ন ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রটি অবস্থিত। এটি ইউনিয়নের সকল বয়সী মহিলার একমাত্র চিকিৎসার ভরসা কেন্দ্র। কিন্তু গত ৮ মাস এই চিকিৎসা কেন্দ্রে কোনো ধরনের ওষুধ সাপ্লাই নেই। এই স্বাস্থ্যকেন্দ্রে গর্ভবতী নারীদের প্রেসার মাপার যন্ত্রটিও বিকল হয়ে পড়ে রয়েছে। বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এখানে চিকিৎসা নিতে এসে রোগীরা ওষুধ না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।
ওই ইউনিয়নের মৌর্জা মালিবাড়ি গ্রামের রাবেয়া (২৮) বলেন, স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য এলেই বলা হয় কোনো ওষুধ নেই। প্রেসার মাপার কথা বললেও বলা হয় যন্ত্রটি অচল হয়ে পড়ে রয়েছে। আমাদের চিকিৎসার একমাত্র ভরসা স্বাস্থ্যকেন্দ্রে সেবা না পেয়ে আমরা দুর্ভোগে পড়ছি। আমরা গরিব মানুষ-কোথায় চিকিৎসা নিতে যাবো?
এ ব্যাপারে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মিজানুর রহমান বলেন, আমরা প্রতিমাসে চাহিদা কথা জানিয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই। কিন্তু কোনো ধরনের ওষুধ সাপ্লাই দেওয়া হচ্ছে না। এ অবস্থায় রোগীদের ফিরিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই।
ফেমিলি ওয়েলফেয়ার ভিজিটর নূরজাহান বেগম বলেন, ওষুধ যদি না থাকে দেবো কোথা থেকে? আমরা কর্তৃপক্ষকে চাহিদার কথা জানিয়ে থাকি। কিন্তু ওষুধ তো সাপ্লাই দেওয়া হয় না।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ওষুধ না পেয়ে জনগণ দুর্ভোগ ও হয়রানির শিকার হচ্ছেন। তিনি অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত ওষুধ সরবরাহের দাবি জানান।
এ বিষয়ে সদর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ডা. আতিকুর রহমান খান বলেন, সারাদেশে এ সমস্যা চলছে। তবে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর আবার আগের মতো সব সচল হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে কোনো ওষুধ নেই ॥ নারী রোগীদের ভোগান্তি

Update Time : ০৯:১১:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫