Dhaka ০১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেয়া হয়েছে ৬০ হাজার মানুষকে, পুড়ে গেছে ৬শ’ স্থাপনা বালাসীঘাটে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে সমাবেশ: ২ দফা কর্মসূচি ঘোষণা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ রৌমারীতে বিজিবির অভিযানে প্রায় ২ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১ বাড়ির আঙিনায় ১২ ফুট উচ্চতার গাঁজা গাছ, গ্রেপ্তার ১ হাসতে চায় রিহান, বাঁচতে চায় আরেকটু ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত অন্তত ২০ রৌমারীতে বিজিবির অভিযানে ১,৯৭৫ পিস ইয়াবাসহ আটক ১ মা আমি বেঁচে আছি: ইউক্রেনের বন্দী শিবির থেকে ভেসে এলে গাইবান্ধার রিমেলের কণ্ঠ পীরগঞ্জে পৃথক বজ্রপাতে ৩ জনের মৃত্যু

ইরানের ড্রোন হামলায় নিহত মৌলভীবাজারের সালেহ আহমদের দাফন সম্পন্ন

সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় নিহত মৌলভীবাজারের বড়লেখা উপজেলার প্রবাসী সালেহ আহমদের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার (৯ মার্চ) বিকেল ৫টায় বড়লেখা পৌরসভার গাজিটেকা শাহী ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
এর আগে দুপুর ১২টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সালেহ আহমদের মরদেহ এসে পৌঁছায়। সেখানে সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী নিজে উপস্থিত থেকে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করেন। বিকেল ৩টায় নিহতের লাশ বড়লেখায় নিজ বাড়িতে নিয়ে আসা হলে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। প্রিয়জনকে শেষবারের মতো দেখতে আত্মীয়-স্বজন ও এলাকাবাসী ভীড় জমান।
নামাজে জানাজায় উপস্থিত হয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিয়ে বলেন, সরকারি তৎপরতায় দ্রুততম সময়ের মধ্যে লাশ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। নিহত সালেহ আহমদের পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। ইতোমধ্যে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক সহায়তা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৮শে ফেব্রুয়ারি আরব আমিরাতের আজমান প্রদেশে ইফতারের পর জরুরি খাদ্য ও পানীয় সরবরাহের কাজে বের হয়েছিলেন সালেহ আহমদ। ওই সময় ইরান থেকে চালানো ড্রোন হামলার শিকার হন তিনি। আকাশে হঠাৎ উজ্জ্বল আগুনের গোলার মতো বস্তুর বিস্ফোরণে সালেহ আহমদ গুরুতর আহত হন। পুলিশ ও সিভিল ডিফেন্স তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দীর্ঘ ১১ বছর পর বড় কোনো ছুটিতে দেশে আসার কথা ছিল সালেহ আহমদের, কিন্তু তার আগেই এক আকস্মিক হামলায় প্রাণ হারালেন এই রেমিট্যান্স যোদ্ধা।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেয়া হয়েছে ৬০ হাজার মানুষকে, পুড়ে গেছে ৬শ’ স্থাপনা

ইরানের ড্রোন হামলায় নিহত মৌলভীবাজারের সালেহ আহমদের দাফন সম্পন্ন

Update Time : ১০:৩১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬