Dhaka ০৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু; আহত ১ আধুনিকায়নের ফাঁদে ৬ বছর তালাবদ্ধ মহিমাগঞ্জে রংপুর চিনিকল: ধুঁকছেন শ্রমিক, দিশেহারা আখচাষি অযত্নে নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ, দ্রুত চালুর দাবি দুর্নীতি ও হয়রানি রোধে গাইবান্ধায় অভিযোগ গ্রহণ শুরু, ১১ মে দুদকের গণশুনানি গাইবান্ধায় ছাত্র ইউনিয়নের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত রংপুরে বিদ্যুৎ বিভ্রাট: মোমবাতির আলোয় পরীক্ষা দিল শিক্ষার্থীরা ১০ বছরেও মেলেনি সুফল: স্লুইস গেট যেন কৃষকের গলার কাঁটা নৈশভোজে হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় এবং সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মৃত্যু হাম পরিস্থিতি: ২৪ ঘণ্টায় হামে ১১ শিশুর মৃত্যু স্ত্রীর তালাকের পর অভিমানে পেট্রোল ঢেলে স্বামীর আত্মহত্যা

উত্তরাঞ্চলসহ সারাদেশের বন্ধ শিল্প-কারখানা চালুর উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা তিতুমীর

উত্তরাঞ্চলসহ সারাদেশের বন্ধ শিল্প-কারখানা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী আগামী বছরের মধ্যে উত্তরাঞ্চলসহ সারাদেশের বন্ধ থাকা শিল্প-কারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। তবে সরকার বছরের পর বছর লোকসান দিয়ে ভর্তুকি দেবে না। প্রতিটি কারখানা পরিচালনার ক্ষেত্রে নিজস্ব সক্ষমতা গড়ে তুলতে হবে।”

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন এবং শিল্পায়ন সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘‘বর্তমান সরকার নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে একটি ‘বিশেষায়িত তহবিল’ গঠনের পরিকল্পনা করেছে।’’ বিগত দিনে নারী সহায়তার নামে হওয়া লুটপাটের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘‘এবার এই তহবিলের সঠিক ব্যবহার নিশ্চিত করতে কঠোর নজরদারি রাখা হবে।’’

ড. তিতুমীর আরও বলেন, কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। উত্তরাঞ্চলের সঙ্গে দেশ-বিদেশের যোগাযোগ উন্নয়নে রেলপথ উন্নয়ন, স্থলবন্দর আধুনিকায়ন এবং সরকারি জমি শিল্পায়নে ব্যবহারের ওপর জোর দেওয়া হচ্ছে।

প্রচলিত বাজেট ব্যবস্থা থেকে সরে এসে উদ্ধার পরিকল্পনা ও নতুন রাজস্ব নীতির সমন্বয়ে আঞ্চলিক পর্যায়ে শিল্প ও বাণিজ্যের প্রসার ঘটাতে কাজ করছেন
। এর অংশ হিসেবে ২৩ ও ২৪ মার্চ রংপুর বিভাগের ৮ জেলার জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, আইন-শৃংখলা রক্ষাকারী কর্মকর্তা,  উন্নয়ন বিশেষজ্ঞ, উন্নয়ন কর্মী, শিল্প উদ্যোক্তা, ব্যবসায়ী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে পৃথক ৪টি আলোচনা সভায় অংশ নেন তিনি। এর পাশাপাশি তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জ ইকোনোমিক জোন পরিদর্শন করেন।

উপদেষ্টার ২ দিনব্যাপী সফরের শেষ দিনে রংপুরের সভায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবীব দুলু এমপি। রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আব্দুল্লাহ আল মামুন, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড. মাহফুজ উন নবী ডন, গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, উন্নয়ন বিশেষজ্ঞ ও গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম. আবদুস্ সালাম, রংপুর চেম্বারের সাবেক প্রেসিডেন্ট ও এফবিসিসিআই’র সংগঠক মোস্তফা আজাদ চৌধুরী বাবু এবং গাইবান্ধা চেম্বার অব কমার্সের সভাপতি সামিউল হুদা সুমেলসহ বিভিন্ন জেলার ব্যবসায়ী, শিল্পপতি ও উদ্যোক্তারা।

আলোচনায় অংশ নিয়ে তিনি স্ব স্ব এলাকার স্টেকহোল্ডারদের মতামত ও প্রস্তাবনা গ্রহণ করা হয়। সভায় ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর স্থানীয় সম্পদ ও সুযোগ কাজে লাগিয়ে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান বৃদ্ধি এবং  বেকারত্ব দূর করার উপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে আঞ্চলিক উন্নয়নে সমতা রক্ষা তথা উন্নয়ন বৈষম্য দূরীকরণ এবং অঞ্চলভিত্তিক শিল্পায়নের ক্ষেত্রে স্ব স্ব অঞ্চলের সম্ভাবনাময় শিল্পকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু; আহত ১

উত্তরাঞ্চলসহ সারাদেশের বন্ধ শিল্প-কারখানা চালুর উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা তিতুমীর

Update Time : ১০:৩২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬