Dhaka ১১:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলা: আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩, পুলিশের নথিতে অসঙ্গতিতে ওসি ও তদন্ত কর্মকর্তাকে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যার নির্দেশ আদালতের প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্থবিরতার অভিযোগ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা বাস-অটোরিকশা দ্বন্দ্ব: নওগাঁয় দ্বিতীয় দিনেও বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা উত্তর গিদারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন নৌকা বাইচ প্রতিযোগিতা: ব্যক্তি উদ্যোগে টিকে আছে ঐতিহ্য, নেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নিউইয়র্কে দুর্যোগপূর্ণ আবহাওয়া, উপকূলীয় বন্যার সতর্কতা বহাল ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রাষ্ট্রপতির ছোট ভাই মির্জা ফয়সলের মনোনয়নপত্র দাখিল উদয়ন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিন্টু : শহরে প্রথম জানাজা, বাদ এশা গটিয়ায় দাফন দারিদ্র্যমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: নতুন রূপ ও প্রত্যয় নিয়ে এলো স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশ

উদয়ন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিন্টু : শহরে প্রথম জানাজা, বাদ এশা গটিয়ায় দাফন

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৮ Time View

আফতাব হোসেন, গাইবান্ধা:

গাইবান্ধার সাঘাটা উপজেলার উদয়ন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মিন্টু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে আজ সকাল ৬টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম মোস্তাফিজুর রহমান মিন্টু সাঘাটার গটিয়া দক্ষিণ পাড়া গ্রামের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সিরাজুল হক সরকারের জ্যেষ্ঠ পুত্র। কর্মজীবনে একজন দক্ষ শিক্ষাবিদ ও সমাজহিতৈষী ব্যক্তি হিসেবে তিনি সর্বমহলে সুপরিচিত ও সমাদৃত ছিলেন। তাঁর আকস্মিক প্রয়াণে স্থানীয় শিক্ষাঙ্গনসহ গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ গাইবান্ধা শহরের কলেজ পাড়ায় মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ গ্রামের বাড়ি সাঘাটার গটিয়ায় নিয়ে যাওয়া হবে এবং বাদ এশা দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মিন্টুর মৃত্যুতে এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উদয়ন মহিলা ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ডা. এ. কে. এম. কামরুল হুদা গভীর শোক ও সমবেদনা জানিয়ে বলেন, “অধ্যক্ষের অকাল মৃত্যুতে শিক্ষক-শিক্ষার্থীসহ আমরা সবাই গভীরভাবে শোকাহত। কলেজের শিক্ষার মানোন্নয়ন ও ধারাবাহিক ভালো ফলাফলে অধ্যক্ষ মিন্টুর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সুন্দরগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলা: আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩, পুলিশের নথিতে অসঙ্গতিতে ওসি ও তদন্ত কর্মকর্তাকে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যার নির্দেশ আদালতের

উদয়ন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিন্টু : শহরে প্রথম জানাজা, বাদ এশা গটিয়ায় দাফন

Update Time : ০৭:৩৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬