Dhaka ০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসির ফলে বড় ধাক্কা, কমেছে পাসের হার ও জিপিএ-৫

  • Reporter Name
  • Update Time : ১১:৫০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ১০ Time View

ডেস্ক রিপোর্ট: এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর সামনে এসেছে বেশ কিছু চমকপ্রদ তথ্য। দেশে গড় পাসের হার কমেছে, কমেছে জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও। তবে এই ফলাফলেও ছেলেদের পেছনে ফেলে পাসের হার ও জিপিএ-৫—দুই ক্ষেত্রেই এগিয়ে রয়েছে মেয়েরা।

সোমবার (১০ আগষ্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। গত বছর এই হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ২ শতাংশ।

জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও এবার বড় পতন দেখা গেছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন জিপিএ-৫ পেয়েছে।

শুধু ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন। গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ২৫ হাজার ১৮ জন। অর্থাৎ সাধারণ বোর্ডে এবার জিপিএ-৫ কমেছে ১৯ হাজার ৯ জনের।

সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ, যা গত বছর ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ এখানেও পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশ।

এবার সারাদেশে ৩০ হাজার ৪০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৮৮৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। গত বছরের তুলনায় শিক্ষাপ্রতিষ্ঠান বেড়েছে ৩০৩টি এবং পরীক্ষা কেন্দ্র বেড়েছে ২০১টি।ছেলেদের পেছনে ফেলে এগিয়ে মেয়েরা।

এবারের ফলাফলের অন্যতম আলোচিত দিক হলো ছাত্রীদের সাফল্য। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ছাত্রদের তুলনায় ১ লাখ ৭ হাজার ৯৮২ জন বেশি ছাত্রী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

শুধু পাসের হার নয়, জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও এগিয়ে ছাত্রীরা। ছাত্রদের চেয়ে ১১ হাজার ৪০১ জন বেশি ছাত্রী এবার জিপিএ-৫ পেয়েছে।

ফলাফলের আরেকটি উদ্বেগের দিক হলো— একজন শিক্ষার্থীও পাস করেনি, এমন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ৫৭টি, গত বছর যা ছিল ৪৮টি।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে এবার কোনো শিক্ষার্থী পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ২২৬টি। গত বছর এই সংখ্যা ছিল মাত্র ৮৬টি।

অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডে এবার শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ২৯টি। গত বছর এমন কোনো প্রতিষ্ঠান ছিল না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

এসএসসির ফলে বড় ধাক্কা, কমেছে পাসের হার ও জিপিএ-৫

Update Time : ১১:৫০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬