Dhaka ০৩:১২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মেধা ও স্বপ্নের পাশে গাইবান্ধায় শিক্ষাবৃত্তি ও কৃতী সংবর্ধনা অনুষ্ঠিত বাংলাদেশিদের ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার কথা জানালেন উপহাইকমিশনার গাইবান্ধায় ৩১ হাজার টাকায় বিক্রি হওয়া ১৩ মাসের শিশু উদ্ধার, বাবাসহ গ্রেফতার ৪ মেসির শেষ ম্যাচ নিয়ে কী বললেন দি মারিয়া? ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বিএনপির সাংগঠনিক সভা  জ্বালানি তেলের দামে বড় ধাক্কা, লিটারে বাড়ল ২০ টাকা লোকালয়ে শিয়ালের হানা, শিশু-নারীসহ আহত ৯ জন বিশ্বব্যাংক, সরকার ও ডব্লিউএফপির প্রতিনিধিদলের জিইউকে এর প্রকল্প পরিদর্শন গাইবান্ধায় স্ববল প্রকল্পের আওতায় ৫ হাজার ৭৬০টি গাছের চারা বিতরণ এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু

  • Reporter Name
  • Update Time : ০৯:৪২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৬৮ Time View

​গাইবান্ধায় প্রতিদিন ৫ শতাধিক অসহায় শিশু ও সামর্থ্যহীন নারী পুরুষের জন্য মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু হয়েছে। বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (GUK) ৮ম বারের মতো এই মানবিক কর্মসূচি বাস্তবায়ন করছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়রি, ১ম রমজান) বিকেলে শহরের মাস্টারপাড়া এলাকায় সংস্থার নিজস্ব চত্বরে কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

​এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ আবদুর রশীদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) রাকিবুর রহমান বীরপ্রতীক এবং বীর মুক্তিযোদ্ধা শেখ সামাদ আজাদ।

এসময় ​প্রবীণ সাংবাদিক গোবিন্দলাল দাস, সিদ্দিক আলম দয়াল, সরকার শহিদুজ্জামান, আফরোজা লুনা ও প্রিন্সসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কর্মসূচি উদ্বোধনের সময় সংস্থার নির্বাহী প্রধান এম. আবদুস্ সালাম ও পরিচালক আবু সায়েম মো. জান্নাতুন নূর আগতদের স্বাগত জানান এবং কুশল বিনিময় করেন।

​নির্বাহী প্রধান এম. আবদুস্ সালাম বলেন, ‘শহরের ভাসমান ও সুবিধাবঞ্চিত মানুষ যেন রমজান মাসে অন্তত এক বেলা পুষ্টিকর খাবার পেতে পারেন, সেই লক্ষেই ২০১৯ সাল থেকে আমরা এই সেবা দিয়ে আসছি। মানবিক দায়বদ্ধতা থেকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস অব্যাহত থাকবে।’

​গণ উন্নয়ন কেন্দ্রের নিজস্ব উদ্যোগে প্রতি বছর রমজান মাসে এই আয়োজন করা হয়। যেখানে প্রতিদিন শহরের মাস্টারপাড়ায় ৫ শতাধিক বয়স্ক নারী, পুরুষ ও শিশুর জন্য মানসম্মত ইফতার ও পুষ্টিকর রাতের খাবারের ব্যবস্থা করা হয়ে থাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মেধা ও স্বপ্নের পাশে গাইবান্ধায় শিক্ষাবৃত্তি ও কৃতী সংবর্ধনা অনুষ্ঠিত

গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু

Update Time : ০৯:৪২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬