Dhaka ০৯:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০ গাইবান্ধায় সংঘাত সংবেদনশীলতা ও দ্বন্দ্ব নিরসনে চার দিনের কর্মশালা শুরু ঢাকা-রংপুর লংমার্চ: পলাশবাড়ীর পথসভা সফল করতে গাইবান্ধায় প্রস্তুতি সভা বাণিজ্য মেলাকে ঘিরে এনসিপির প্রস্তাবকে আমলে নিচ্ছে গাইবান্ধা চেম্বার অব কমার্স জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সাথে ধর্ম প্রতিমন্ত্রীর মত বিনিময় উত্তরসংযোগ: নদীর দুই পাড় আর একটি অপেক্ষার গল্প গাইবান্ধায় মশাবাহিত রোগ প্রতিরোধ কমিটির সমন্বয় সভা গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ও মেয়ে আহত ১০ মাস বিচারকহীন সাদুল্লাপুর সহকারী জজ আদালত, ঝুলে আছে প্রায় ৪ হাজার মামলা ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার বড় অর্জন

গাইবান্ধায় চল্লিশোর্ধ্ব কৃতি খেলোয়াড়দের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১১:৫৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৮৫ Time View

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধায় চল্লিশোর্ধ্ব কৃতি খেলোয়াড়দের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে স্থানীয় এনএইচ মডার্ণ উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করে গাইবান্ধা জেলা ফুটবল খেলোয়াড় অ্যাসোসিয়েশনের।

এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার। গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল খেলোয়াড় অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি কামরুল হাসান সেলিমের সভাপতিত্বে খেলা পূর্ব আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুলিশ কর্ম কর্মকর্তা আব্দুল লতিফ, গানাসাস-এর সাধারণ সম্পাদক অ্যাড. হানিফ বেলাল, জেলা বিএনপির কোষাধ্যক্ষ আবু বকর সিদ্দিক স্বপন, সদর থানা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক বাবলু সরকার, সাবেক খেলোয়াড় জাহাঙ্গীর আলম, এসএম কামাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ফুটবল খেলোয়াড় অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম লুলু। উদ্বোধনী দিনের খেলায় বগুড়ার গাবতলী ৩-১ গোলে গাইবান্ধা ফারিয়া ফুটবল দলকে পরাজিত করে। মোট ৪টি দল এই খেলায় অংশ গ্রহণ করেছে। খেলা চলাকালিন সময়ে মাঠের চারপাশে ব্যাপক দর্শকের উপস্থিতি ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০

গাইবান্ধায় চল্লিশোর্ধ্ব কৃতি খেলোয়াড়দের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Update Time : ১১:৫৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬