Dhaka ০৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকীতে ভাওয়াইয়া আসর: ও মোর কালারে কালা পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা জিডি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, অভিযুক্ত প্রশিক্ষক পলাতক তরুণদের সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা

গাইবান্ধায় জমিজমার জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আহত-১ থানায় মামলা দায়ের

  • Reporter Name
  • Update Time : ০৮:২৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • ১৭৯ Time View

আসাদুজ্জামান রুবেলঃ গাইবান্ধার পলাশবাড়ীর পল্লীতে মাত্র ৫ শতাংশ জমির মালিকানা নিয়ে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের আকস্মিক ছুরিকাঘাতে শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।এ ব্যাপারে ১১জনকে আসামী করে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।এজাহার বিবরণে জানা যায়,উপজেলার হোসেনপুর ইউনিয়নের ঝাপড় গ্রামের শামীম মিয়ার পরিবারের সাথে শ্রী হেমন্ত গংদের মধ্যে মাত্র ৫ শতাংশ পরিমাণ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।বিষয়টি নিয়ে অত্র ইউপি চেয়ারম্যান ও অন্যান্য জনপ্রতিনিধি সহ স্থানীয়দের উপস্থিতিতে একাধিক দিন বৈঠক বসলেও তা বরাবরই অমিমাংসিত থেকে যায়।এরিধারাবাহিকতায় ২৬ ফ্রেব্রয়ারী সকালে নিজ জমিতে কাজের উদ্দেশ্যে বাড়ী হতে বের হয়ে জমিতে যাওয়ার পথে পথরোধ করে হেমন্ত গং’রা শফিকুল ইসলামের উপর আকস্মিক অতর্কিত হামলা করে ও ধারালো অস্ত্রের কোপে মাটিতে লুটে পড়ে।তার আত্মচিৎকারে বাড়ির আশপাশ থেকে তার স্ত্রী-সন্তান ও ভাইসহ অন্যান্যরা এগিয়ে আসলে তাদের প্রতিও চড়াও হয় হেমন্ত গং’রা।এসময় অবস্থা বেগতিক দেখে অপরাধীরা দ্রুত ঘটনাস্থল হতে সটকে পড়ে।পরে স্থানীয়রা শফিকুল ইসলামকে উদ্ধার করে পলাশবাড়ী হাসপাতালে ভর্তি করান এবং অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক আহতকে রংপুর মেডিকেল হাসপাতালে রিফার্ড করেন।এঘটনায় আহতের ছেলে শামীম মিয়া বাদী হয়ে এজাহার নামীয় ১১জন ছাড়াও অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামী করে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন মামলা নংনং-১/৫১।থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো ঘটনার সত্যতা জানিয়ে বলেন এজাহার নামীয় একটি মামলা হয়েছে মামলা নং১/৫১ এবং তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।নিম্নে তফশিল বর্ণিত জমি জেএল নং-৫৮খতিয়ান নং ১০৩ দাগ নং৫৬৭-৫৩১-৭৬৭ মোট জমি-০৫ শতাংশ নালিশী জমি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

গাইবান্ধায় জমিজমার জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আহত-১ থানায় মামলা দায়ের

Update Time : ০৮:২৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫