
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় টেলিভিশন ও ডিজিটাল গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেলিভিশন রিপোর্টিং কলাকৌশল’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে গাইবান্ধা সরকারি মহিলা কলেজ হলরুমে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শামছুল হক। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশিদ। প্রশিক্ষক হিসেবে কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কেন্দ্রীয় সভাপতি এনামুল কবীর রূপম।
দিনব্যাপী এ কর্মশালায় জেলার টেলিভিশন ও ডিজিটাল গণমাধ্যমের ১২ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা হলেন- মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল, ডিবিসি নিউজের রিকতু প্রসাদ, চ্যানেল আইয়ের ফারুক হোসেন, নিউজ২৪-এর সাইফুল ইসলাম প্রিন্স, দৈনিক আজকের জনগণ এর নির্বাহী সম্পাদক ও সংবাদ এবং মাইটিভি’র জেলা প্রতিনিধি প্রতিনিধিআফতাব হোসেন, জিটিভির গোপাল মোহন্ত, চ্যানেল ওয়ানের আফরোজা লুনা, বাংলা টিভির রিফাতুন নবী রিফাত এবং সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, মিজানুর রহমান, শাহাবুল শাহীন তোতা ও ফেরদৌস জুয়েল।
প্রশিক্ষণ পর্ব শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Reporter Name 


















