Dhaka ০১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বামনডাঙ্গা জনতা ব্যাংকে প্রকাশ্যে ঋণ বিতরণ গাইবান্ধায় টেলিভিশন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোবিন্দগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি  ভাড়া বাসায় জাল টাকার কারবার, ডিবির জালে জব্বার সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকীতে ভাওয়াইয়া আসর: ও মোর কালারে কালা পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বামনডাঙ্গা জনতা ব্যাংকে প্রকাশ্যে ঋণ বিতরণ

  • Reporter Name
  • Update Time : ১২:৫৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ২০ Time View

স্টাফ রিপোর্টার, সুন্দরগঞ্জ (গাইবান্ধা):

দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, পল্লী অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করা এবং খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা জনতা ব্যাংক পিএলসি শাখায় প্রকাশ্যে ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি ও ৩ হাজার কোটি টাকার পুনরর্থায়ন স্কিমের আওতায় আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনে বাছাইকৃত ১৪ জন গ্রাহকের মাঝে প্রকাশ্যে এ ঋণ বিতরণ করা হয়।

জনতা ব্যাংক পিএলসি, বামনডাঙ্গা শাখার ব্যবস্থাপক মো. আজিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক মো. আজিজুর রহমান বলেন, প্রকৃত কৃষক ও উদ্যোক্তাদের কাছে সহজ শর্তে ব্যাংকিং সুবিধা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। এর মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও মজবুত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বামনডাঙ্গা জনতা ব্যাংকে প্রকাশ্যে ঋণ বিতরণ

বামনডাঙ্গা জনতা ব্যাংকে প্রকাশ্যে ঋণ বিতরণ

Update Time : ১২:৫৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬