Dhaka ০৭:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেয়া হয়েছে ৬০ হাজার মানুষকে, পুড়ে গেছে ৬শ’ স্থাপনা বালাসীঘাটে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে সমাবেশ: ২ দফা কর্মসূচি ঘোষণা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ রৌমারীতে বিজিবির অভিযানে প্রায় ২ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১ বাড়ির আঙিনায় ১২ ফুট উচ্চতার গাঁজা গাছ, গ্রেপ্তার ১ হাসতে চায় রিহান, বাঁচতে চায় আরেকটু ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত অন্তত ২০ রৌমারীতে বিজিবির অভিযানে ১,৯৭৫ পিস ইয়াবাসহ আটক ১ মা আমি বেঁচে আছি: ইউক্রেনের বন্দী শিবির থেকে ভেসে এলে গাইবান্ধার রিমেলের কণ্ঠ পীরগঞ্জে পৃথক বজ্রপাতে ৩ জনের মৃত্যু

গাইবান্ধায় দৈনিক ইত্তেফাক’র ৭৩ বর্ষপূর্তি অনুষ্ঠান

  • Reporter Name
  • Update Time : ০৩:৩২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ৪৫৮ Time View

 গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফসর মো. খলিলুর রহমান বলেন, ইত্তেফাক বাংলার (তৎকালীন পূর্ব পাকিস্থান) শোষিত মানুষকে স্বাধীনতার স্বপ্ন দেখায়ে ছিল। ইত্তেফাক মানে একটি ইতিহাস। বাংলাদেশের ইতিহাস ইত্তেফাককে বাদ দিয়ে লিখা যাবে না। বাংলাদেশে অভূদয়ের সকল আন্দোলন-সংগ্রামে ত্যাজোদীপ্ত ভূমিকা রেখেছে ইত্তেফাক। এসব কারণে এই পত্রিকার প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়া সাংবাদিকতার ইতিহাসে চির স্মরণীয় ও পথিকৃৎ হয়ে থাকবেন। তার সাংবাদিকতার জীবনে কারো সাথে আপোস ও মাথা নত করেননি। তার হাত ধরে ইত্তেফাক দেশ, জাতি ও জনগণের মূখপত্র হিসাবে পরিণত হয়েছিল। গতকাল বুধবার দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান এসব কথা বলেন। বেলা সাড়ে ১১টায় গাইবান্ধা প্রেস ক্লাব মিলনায়তনে দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তাজুল ইসলাম রেজা রজা দৈনিক ইত্তেফাকের ৭৩ তম বর্ষে পদার্পণের দিন এ অনুষ্ঠানের আয়োজন করে। গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি কবি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক ও স্থানীয় দৈনিক মাধুকর এর সম্পাদক কে. এম রেজাউল হক, বিশিষ্ট সাহিত্যিক ও আবৃত্তি শিল্পি গৌতম আশীষ গুহ সরকার, প্রেস কøাবের সাধারণ সম্পাদক ইদ্রিসুজ্জামান মোনা, স্থানীয় উন্নয়ন সংস্থা অবলম্বন এর নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও লেখক মোদাচ্ছিরুজ্জামান মিলু, সাংবাদিক খন্দকার শাহ মোঃ জোবায়ের আলী, সমাজকর্মী গোলাম রব্বানী মুছা, সাংবাদিক জাভেদ হোসেন, হেদায়েতুল ইসলাম বাবু, কাওসার রহমান রোমেল প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তাজুল ইসলাম রেজা। শেষে দৈনিক ইত্তেফাকের শুভ কামনায় আমন্ত্রিত অতিথিরা কেক কাটেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আ স ম রেজাউন্নবী রাজু, রজতকান্তি বর্মন, কুদ্দুস আলম, আব্দুল মান্নান চৌধুরী, মিলন খন্দকার, ফিরোজ কবীর মিলন, সাইফুল ইসলাম মিলন, সুমন মিয়া, শামসুজ্জোহা, ইত্তেফাকে সাঘাটা প্রতিনিধি আরিফুল ইসলাম লিটু ও পলাশবাড়ী প্রতিনিধি রবিউল ইসলাম পাতা, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মেহেদী হাসান, হারুন অর রশিদ, কৃষক নেতা কামরুল ইসলাম প্রমূখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেয়া হয়েছে ৬০ হাজার মানুষকে, পুড়ে গেছে ৬শ’ স্থাপনা

গাইবান্ধায় দৈনিক ইত্তেফাক’র ৭৩ বর্ষপূর্তি অনুষ্ঠান

Update Time : ০৩:৩২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫