Dhaka ০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
খোলা বাজারে সরকারি বীজ বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার সাঁতরে পার হওয়ার সময় বাঙালি নদীতে এক বৃদ্ধ নিখোঁজ ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো

গাইবান্ধায় নকল শিশু খাদ্য তৈরির দুই কারখানা সিলগালাঃ আটক ২

  • Reporter Name
  • Update Time : ০৫:৫০:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • ১৩৪ Time View

স্টাফ রিপোর্টঃ গাইবান্ধা শহরের কুঠিপাড়া এলাকায় নকল জুস, চিপস ও চকলেটসহ বিভিন্ন শিশু খাদ্য উৎপাদনকারী তিন কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে আটক ও ৪ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে গাইবান্ধার অস্থায়ী সেনা ক্যা¤েপর অধীনে ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সদস্যরা কমান্ডার ক্যাপ্টেন আসিব বিশ্বাসের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে শাকিল মিয়া (৩২) ও মিঠু মিয়া (৩৭) নামের দুইজনকে আটক করা হয়।
সেনাবাহিনী সুত্রে জানায়, আটক দুই ব্যক্তি নিজেদের বাড়ির ভেতরই অবৈধভাবে এসব শিশু খাদ্য প্রস্তুতের কারখানা গড়ে তুলেছিলেন। অভিযানে দুটি নকল পণ্যের কারখানা, ৮টি প্রস্তুতকারক মেশিন, বিপুল পরিমাণ শিশু খাদ্য ও পানীয় পণ্য জব্দ করা হয়। এছাড়া কারখানা থেকে একটি উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থও উদ্ধার করা হয়। এ সময় জেলা সহকারী কমিশনার (সাধারন শাখা) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ ভ্রাম্যমান আদালত বসিয়ে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৫০ ধারায় কারখানার দুই মালিককে চার লক্ষ টাকা ও এক বছর করে কারাদন্ড এবং আরেক কারখানার মালিক অঞ্জনা আকতার গর্ভবতী থাকায় মানবিক বিবেচনায় ২৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে এ এলাকায় নকল খাদ্যপণ্য উৎপাদন করে তা স্থানীয় বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছিল। যা শিশুদের স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছিল। এ সময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক পরশ চন্দ্র বর্মন, সেনাবাহিনী ক্যাপ্টেন আছিবসহ আইনশৃঙ্খলার সদস্যরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

খোলা বাজারে সরকারি বীজ বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড

গাইবান্ধায় নকল শিশু খাদ্য তৈরির দুই কারখানা সিলগালাঃ আটক ২

Update Time : ০৫:৫০:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫