Dhaka ০৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল? গোবিন্দগঞ্জে এক মানসিক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জ্যৈষ্ঠের দাবদাহে পুড়ছে দেশ, জুনে ২-৩ দফা তাপপ্রবাহের আভাস মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের মুক্তিযুদ্ধের সময় নিখোঁজ বাবা: ৫৪ বছর পর বাংলাদেশে জন্মভিটার সন্ধান পেল পাকিস্তানে বেড়ে ওঠা ছেলে

গাইবান্ধায় প্রশাসনের ছয় জনকে শুদ্ধাচার পুরস্কার প্রদান

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
  • ১৫০৫ Time View

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটসহ মোট ছয়জনকে শুদ্ধাচার পুরস্কার দিয়েছে জেলা প্রশাসন। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসক মো. অলিউর রহমান আনুষ্ঠানিকভাবে প্রত্যেককে একটি করে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করেন। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুদ্ধাচার পুরস্কার প্রদান (সংশোধন) নীতিমালা ২০২১ মতে ২০২২-২০২৩ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়।:
পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জাহিদ হাসান সিদ্দিকী, গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফুল আলম, জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা শাহ আলম, অফিস সহায়ক আব্দুর রাজ্জাক সরকার, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ফেরদৌস হোসেন ও গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের অফিস সহায়ক স্বপন মন্ডল। পুরস্কার পেয়ে গাইবান্ধা সদর ইউএনও বলেন, জেলা প্রশাসক অলিউর রহমানের মত একজন শুদ্ধাচারি মানুষের কাছ থেকে শুদ্ধাচার পুরস্কার গ্রহণ করা আমার জন্য গর্বের বিষয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

গাইবান্ধায় প্রশাসনের ছয় জনকে শুদ্ধাচার পুরস্কার প্রদান

Update Time : ০৪:৪৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩