Dhaka ০২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো আড়াই বছর ধরে আটকে গাইবান্ধার ৯ সেতুর কাজ, ব্যয় বৃদ্ধির আশঙ্কায় দুর্ভোগে মানুষ ধ্বংস আর মৃত্যুর মাঝেও ফুটবলকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে ফিলিস্তিনিরা গাইবান্ধায় ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত নিরাপদ নওগাঁ গঠনে শিক্ষার্থীদের সাথে র‍্যাবের মতবিনিময় সভা অভিভাবকের উদাসীনতাই তরুণ প্রজন্মের অবক্ষয়ের জন্য দায়ী? এবার সয়াবিন তেলে মিলল বিপুল পরিমাণ মাইক্রোপ্লাস্টিক

দুর্গাপূজা: বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি

  • Reporter Name
  • Update Time : ০১:১৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
  • ৪১৯ Time View

ডেস্ক রিপোর্ট: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী বৃহস্পতিবারও ছুটি ঘোষণা করেছে সরকার।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন, সরকারের নির্বাহী আদেশে এই ছুটি (বৃহস্পতিবার) ঘোষণা করা হয়েছে।
এর ফলে এবার দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি হতে যাচ্ছে। কারণ, আগামী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এর পরদিন রোববার শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি। ফলে সব মিলিয়ে আগামী বৃহস্পতি থেকে রোববার পর্যন্ত ছুটি থাকছে।
এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম জানিয়েছেন আজ মঙ্গলবারের মধ্যে প্রজ্ঞাপন জারি করে বৃহস্পতিবার (১০ অক্টোবর) ছুটি ঘোষণা করা হবে। মাহফুজ আলম বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে নিরাপত্তাহীনতা নিয়ে যেসব অভিযোগ করা হয়েছে সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অতিদ্রুত সময়ের মধ্যে আর্থিক সহায়তা দেওয়া হবে।
এ ছাড়া বৌদ্ধ সম্প্রদায় যেন কঠিন চীবর দান অনুষ্ঠান নির্বিঘ্নে করতে পারে সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মাহফুজ আলম। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও প্রেস সচিব শফিকুল আলমসহ প্রেস উইংয়ের কর্মকর্তারা আজ মঙ্গলবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন। পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে মাহফুজ আলম এসব কথা জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়েছে। এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে মত বিনিময় হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

দুর্গাপূজা: বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি

Update Time : ০১:১৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪