Dhaka ০১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নটর ডেম ও সেন্ট যোসেফে পলাশবাড়ী গ্রীন ফিল্ড স্কুলের ৭ শিক্ষার্থীর ভর্তির সুযোগ ঢাকা-রংপুর লংমার্চ ও পলাশবাড়ী পথসভা উপলক্ষে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং ৭ ধাপে ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর: প্রথম ধাপে ভোট ৮০ উপজেলার ইউনিয়নে গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে খাটের নিচে লুকোচুরি: মামী-ভাগ্নের কাণ্ডে পলাশবাড়িতে তুলকালাম মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ?

গাইবান্ধায় বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ:  র‍্যাব অভিযানে ৩ মাস পর প্রধান আসামি গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০২:৫৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ১৫৪ Time View

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সাদুল্লাপুরে ১৫ বছর বয়সী এক বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনার প্রধান আসামি মো. লাল মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে র‍্যাব-১৩। ঘটনার দীর্ঘ তিন মাস পর গত শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্প সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর ২০২৫ তারিখে সকাল ৭টার দিকে ভিকটিম কিশোরী হাঁটতে বের হয়ে প্রতিবেশী লাল মিয়ার বাড়ির কাছাকাছি যায়। এ সময় লাল মিয়া কিশোরীকে একা পেয়ে তার বাড়ির পাশের একটি পরিত্যক্ত স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ভিকটিমের মা তাকে খুঁজতে বের হলে তিনি লাল মিয়াকে আপত্তিকর অবস্থায় দেখে চিৎকার দেন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে আসামি পালিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে সাদুল্লাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন (মামলা নং-১৫/২২৬)। ঘটনার পর থেকেই আসামি লাল মিয়া আত্মগোপনে ছিলেন।

অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি চৌকস দল গত ২৩ জানুয়ারি সন্ধ্যায় সাদুল্লাপুর থানার ২নং নলডাঙ্গা ইউনিয়নের পশ্চিম খামার দশলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মামলার প্রধান আসামি মৃত আব্দুল করিমের ছেলে মো. লাল মিয়াকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব আরও জানায়, নারী ও শিশুদের প্রতি সহিংসতা রোধ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নটর ডেম ও সেন্ট যোসেফে পলাশবাড়ী গ্রীন ফিল্ড স্কুলের ৭ শিক্ষার্থীর ভর্তির সুযোগ

গাইবান্ধায় বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ:  র‍্যাব অভিযানে ৩ মাস পর প্রধান আসামি গ্রেফতার

Update Time : ০২:৫৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬