Dhaka ১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মেসির রেকর্ডময় রাতে মায়ামির জোড়া গোলে জয় গোবিন্দগঞ্জে বিএনপির জুলাই অভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা সাঘাটা উন্নয়ন সংস্থার মানবিক কাজে পাশে থাকার আশ্বাস উপজেলা নির্বাহী অফিসারের রাষ্ট্রপতি নির্বাচন: তফসিল প্রকাশ, ২০ আগস্ট ভোটগ্রহণ সুন্দরগঞ্জে নিখোঁজের পরদিন পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ গাইবান্ধায় নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নতুন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত কায়সার প্লাবনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চমক টিভির পরিচালকদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ভূতুড়ে বিদ্যুৎ বিল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ইরানের কড়া হুঁশিয়ারি: হামলা হলে রক্ষা পাবে না উপসাগরীয় জ্বালানি স্থাপনা ঢাকা থেকে অনুসরণ করে নওগাঁয় ১৪ ভরি স্বর্ণ ছিনতাই, চক্রের মূল সদস্য গ্রেপ্তার

গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধ সড়ক অবরোধ

  • Reporter Name
  • Update Time : ০৭:২০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • ১১২ Time View

স্টাফ রিপোর্টঃ নবম শ্রেণির ছাত্র হামিম রহমান জীবন অটোচালক ছিনতাইকারীদের হাতে হত্যা হওয়ায় হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীবৃন্দ ও এলাকাবাসী।
গতকাল মঙ্গলবার এলাকাবাসীর আয়োজনে সকাল ১০টায় গাইবান্ধা শহরের নিউটন প্রিপারেটরী স্কুল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি বাসস্ট্যান্ড থেকে ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে দাঁড়িয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। পরে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম আসামিদেরকে গ্রেপ্তারের আশ্বাস দিলে দুপুর ১২টার দিকে কর্মসূচি তুলে নেওয়া হয়।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য দেন, আইনজীবী আনিস মোস্তফা তোতন, মানিক মিয়া, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান, গাইবান্ধা নিউটন প্রিপারেটরী স্কুলের প্রধান শিক্ষক সুকমল চন্দ্র সরকার, শিক্ষার্থীদের পক্ষে মুহিদ মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, অবিলম্বে স্কুলছাত্র হামিম রহমান জীবনের হত্যাকারীদের চিহ্নিত করে তাদের গ্রেফতার করতে হবে। তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। মানববন্ধন থেকে বক্তারা ৪৮ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেফতারের আল্টিমেটাম দেন। গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও ঘোষণা দেওয়া হয়।
বক্তারা আরও বলেন, সাম্প্রতিক সময়ে গাইবান্ধায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। প্রায়ই খুন, ছিনতাই ও চুরির ঘটনা ঘটছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।
গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ ধানঘড়া গ্রামের আনতাজ আলীর ছেলে হামিম রহমান ওরফে জীবন গাইবান্ধা নিউটন প্রিপারেটরী স্কুলের নবম শ্রেণীর ছাত্র। সে পড়াশোনার ফাঁকে অটোবাইক চালাতো।
গত রোববার সন্ধ্যায় অটোবাইক নিয়ে বের হয়। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
ফেসবুকের মাধ্যমে পরিবারের লোকজন জানতে পারেন, হামিম রহমানের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে আছে। হাসপাতালে গিয়ে তারা হামিমের মরদেহ সনাক্ত করে।
এ ঘটনায় নিহত হামিম রহমান জীবনের বড় ভাই হামিদুর রহমান বাদি হয়ে সাঘাটা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় পাঁচ থেকে ছয়জনকে অজ্ঞাত আসামি করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

মেসির রেকর্ডময় রাতে মায়ামির জোড়া গোলে জয়

গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধ সড়ক অবরোধ

Update Time : ০৭:২০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫