Dhaka ০৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ দিনাজপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন রাণীনগরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন রেজু এমপি শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন, ভাই গুরুতর আহত সাঘাটায় পাঠাগার উদ্বোধন: ‘জ্ঞানভিত্তিক সমাজ গঠনে পাঠাগারের বিকল্প নেই’ বর্ণিল শোভাযাত্রা ও নানা আয়োজনে গাইবান্ধায় বর্ষবরণ কানাডার ফেডারেল এমপি নির্বাচিত হয়ে প্রথম বাংলাদেশির রেকর্ড প্রাথমিক বৃত্তি পরীক্ষা আজ, শিক্ষার্থীদের মানতে হবে  ১০ নির্দেশনা সাপাহারে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মৌলভীবাজারে হবু স্ত্রীর সাথে প্রতারণা, হবু স্বামীকে পর্নোগ্ৰাফি মামলায় গ্রেপ্তার

পলাশবাড়ীতে ভিজিএফ চালের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ: চেয়ারম্যানের অপসারণ দাবি

গাইবান্ধার পলাশবাড়ীতে ভিজিএফ-এর চাল না পেয়ে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ কার্ডধারীরা।

সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের ঠুটিয়াপুকুর এলাকায় মহদীপুর ইউনিয়নের ভুক্তভোগী কার্ডধারী ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

​বিক্ষোভ চলাকালীন আন্দোলনকারীরা মহদীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদুল সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে তার অপসারণ দাবি করেন।

বক্তারা অভিযোগ করেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদুল ইসলাম দুর্নীতির আশ্রয় নিয়ে অন্তত ১৫ জন ভিজিএফ কার্ডধারীকে তাদের প্রাপ্য চাল থেকে বঞ্চিত করেছেন। আজ সকালে কার্ডধারীরা চাল নিতে গেলে চেয়ারম্যানের হাতে অনেকে লাঞ্ছিত হয়েছেন বলেও অভিযোগ ওঠে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ইউপি সদস্য বাবু মিয়া এবং ভুক্তভোগী শাহিনুর খাতুন ও পারভিন খাতুন। তারা বলেন, সরকারি সুবিধা থেকে গরিব মানুষকে বঞ্চিত করা এবং তাদের সাথে দুর্ব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্ত চেয়ারম্যানের অপসারণ দাবি করেন।

সড়ক অবরোধের ফলে ওই রুটে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বেলা দেড়টার দিকে অবরোধ তুলে নেয় স্থানীয়রা। মানববন্ধনে কার্ডধারী ছাড়াও এলাকার সচেতন মহলের প্রতিনিধিরা অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

পলাশবাড়ীতে ভিজিএফ চালের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ: চেয়ারম্যানের অপসারণ দাবি

Update Time : ০৬:৫৩:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬