
প্রতিনিধি গাইবান্ধা:
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে গাইবান্ধা জেলা শহরের পৌর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য আব্দুল করিম সরকার। এছাড়া জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদার রহমান মোল্লা, পুলিশ সুপার জসিম উদ্দীন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, এনজিও এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

Reporter Name 























