Dhaka ০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৪৭ Time View

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়ে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউস থেকে পাঠানো চিঠিতে মার্কিন জনগণের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো এবং সফল মেয়াদ কামনা করা হয়।

চিঠিতে আশা প্রকাশ করা হয়েছে, নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বাণিজ্য ও প্রতিরক্ষা সম্পর্ক আরও দৃঢ় হবে। পারস্পরিক বাণিজ্য চুক্তি কৃষক ও শ্রমিকদের উপকারে আসবে, আর নিয়মিত প্রতিরক্ষা চুক্তি বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য উচ্চমানের আমেরিকান সরঞ্জাম নিশ্চিত করবে।

চিঠিতে দুই দেশের সম্পর্ককে আগের চেয়ে আরও শক্তিশালী করার প্রত্যাশাও জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি

Update Time : ০৪:৪৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬